নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
গত ২৪ আগস্ট রোববার সিটির ওজোন পার্কে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পথমেলা। সকাল থেকে সন্ধ্যা অবধি মেলায় ছিল বাংলাদেশি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের স্টল। নারী উদ্যোক্তারাও তাদের পণ্যের প্রসরা সাজিয়ে বসেন মেলায়।
হাজারো প্রবাসী বাংলাদেশিরা দিনভর ঘুরে ঘুরে তাদের পছন্দের পণ্য কিনে নেন। ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে মেলাটি উদ্বোধন করেন বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব আয়োজক এম এন জামান লাল্টু মেলার প্রোগ্রাম কমিটির কনভেনর হিসেবে ছিলেন হেলালুর রহমান হেলাল, চিফ কোঅর্ডিনেটর ছিলেন মাহতাবুর রহমান।
অনুষ্ঠানের আয়োজক এমএন জামান লাল্টু বলেন, বাংলাদেশিরা আমেরিকার মাটিতে নিজস্ব সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন। এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানের মূল মঞ্চে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির পরিচিতশিল্পীরা সঙ্গীত পরিবেশ করেন।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)