নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
ব্রক্সের মরিস পার্ক এলাকায় বসবাসরত বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশী এলায়েন্স অফ নর্থইস্ট ব্রনক্স (বিএএনবি) সম্প্রতি বার্ষিক বনভোজনের আয়োজন করে। ওয়েস্টচেস্টার কাউন্ট্রির গ্লেন আইল্যান্ড পার্কে আয়োজিত এই পিকনিকে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বিএএনবির প্রেসিডেন্ট মামুন আলীর সার্বিক পরিচালনায় পিকনিকে উপস্থিত ছিলেন শফিক আকবর, সায়ার উদ্দিন, এজাজ সারওয়াত, মোস্তাফিজ চৌধুরী, আহাদ আলী সিপিএ, জাকির চৌধুরী সিপিএ, ইমতিয়াজ চৌধুরী, আবু আবির, রাসেল চৌধুরী, রাব্বি আহমেদ, রাবেয়া চৌধুরী সহ আরো অনেকে। দুপুরে অংশগ্রহণকারীদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।বনভোজনে সবার জন্য খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়াও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্যে সম্মাননা প্রদান করা হয় এলাকার তিন সম্মানিত ব্যাক্তিত্বকে। তারা হচ্ছেন সাউথইস্ট ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জিয়াউস শামস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবা অধিদফতরের সাবেক কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম, এবং বিশিষ্ট সমাজকর্মী আসহাব আহমেদ। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন এলাকার সম্মানিত ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্বেয় জনাব জালাল আহমেদ এবং এজাজ হোসাইন। পরিশেষে আয়োজকরা ভবিষ্যতে আরো বড় পরিসরে সামাজিক অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে পিকনিকের সমাপ্তি ঘোষণা করেন।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)