ফিলাডেলফিয়া : | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপার ডার্বির ৬৯ স্ট্রিট রিক্রিয়েশন পার্কে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব পেনসিলভেনিয়া র উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রে প্রবাসী চাটগাঁইয়াদের সবচেয়ে বড় মিলনমেলা—ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান। অনুষ্ঠানে অংশ নেন প্রায় ১০ হাজার প্রবাসী চাটগাঁইয়া ও বাংলাদেশি। খাবারের আয়োজনে ছিল ৬টি গরু ও ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে প্রস্তুত ১০টি ছাগল।
নিউইয়র্কের শেফ সাত্তার গরুর মাংস রান্নার দায়িত্বে ছিলেন এবং স্থানীয় সনাতন মন্দির ছাগলের রান্না পরিচালনা করে। পাশাপাশি ছিল ফ্রি চা, পান ও প্রায় ৫০টি স্টল যেখানে পাওয়া যায় দেশীয় পণ্য ও খাবার। আয়োজনে যোগ দেন আপার ডার্বির মেয়র এড ব্রাউন এবং স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা এইচ. কারী। প্রায় ৩০০ ভলান্টিয়ারের অক্লান্ত পরিশ্রমে দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। নিউইয়র্ক, নিউজার্সি, মেরিল্যান্ড, ডেলাওয়ার, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা, কানেকটিকাট, টেক্সাস, শিকাগো ও কানাডা থেকে প্রবাসীরা অংশগ্রহণ করে এ উৎসবকে রূপ দেয় এক ঐতিহাসিক মহামিলন মেলায়।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)