বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
শাহাদাত হোসেন রাজু (৫০) অসুস্থ। তিনি কিডনিসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও স্বেচ্ছাসেবক কর্মী।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন শাহাদাত হোসেন রাজু। দিন দিন তার অসুস্থতা বাড়ছিল। কিন্তু ভয়ে হাসপাতালে ভর্তি হননি। অবশেষে কেন্দ্রীয় বিএনপির সদস্য, নিউইয়র্কে মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদের প্রচেষ্টায় হাসপাতালে যেতে রাজি হন শাহাদাত হোসেন রাজু। গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডায়াগনস্টিক টেস্ট করার পর তার কিডনিতে সমস্যা ধরা পড়ে। আরো কিছু শারীরিক জটিলতা রয়েছে। শাহাদাত হোসেন রাজুর সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ জানান, রাজুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিডনির ডায়ালাইসিস চলছে। আশাকরি খুব শিগগির তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। শাহাদাত হোসেন রাজুর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। নিউইয়র্কে তিনি একাই বসবাস করেন।
এদিকে গত ১৫ সেপ্টেম্বর বিকেলে হাসপাতালে রাজুকে দেখতে যান গিয়াস আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান ও জন্মভূমি সম্পাদক রতন তালুকদার। তারা রাজুর শারিরীক অবস্থার খবর নেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিএনপি নেতা এম. বাসিত রহমান এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আহমেদসহ বাংলাদেশি কমিউনিটির অনেকেই শাহাদাত হোসেন রাজুকে দেখতে হাসপাতালে যান। সেখানে তারা রাজুর খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)