বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
লং আইল্যান্ডের নাসাউ কমিউনিটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফুড ফেস্টিভাল। গত ১৩ সেপ্টেম্বর শনিবার দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ফুড ফেস্টিভাল জুড়ে বিপুল সংখ্যক খাবারের স্টল বিভিন্ন ভাষাভাষী ও জাতি গোষ্ঠির মানুষের। দ্য হালাল গাইড আয়োজিত এই ফেস্টিভালের মূল স্পন্সর ছিলো বেল্লু এন্ড ড্রপলেটস অব মার্সি।

খাবার স্টলের পাশাপাশি পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে ছিলো পোষাক সামগ্রী সহ নানাবিধ পণ্যের সমাহার। পাকিস্তানী, বাংলাদেশী, ভারতীয়, আরবীয়, ক্যারাবিয়ান সহ নানা দেশের অভিবাসী ও হাজারো আমেরিকানদের অংশগ্রহণে পুরো আয়োজন ছিলো ব্যতিক্রমধর্মী। চমৎকার আবহাওয়া ও সুশৃংখল আয়োজন উপভোগ্য করে তোলে ফুড ফেস্টিভালটি। ছিলো না কোন ধরণের বক্তৃতার বালাই। বিশাল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় পরিবেশন করা হয় সঙ্গীত। পরিবারের সদস্যদেরকে নিয়ে সপ্তাহান্তে একটি সুন্দর বিকেল কাটান অনেকে।
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)