নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
কুইন্স পাবলিক লাইব্রেরি খ্যাতনামা লেখকদের নিয়ে আয়োজন করে ‘অথর্স টক’ অনুষ্ঠান। আগামী ২০ সেপ্টেম্বর আয়োজিত ‘অথর্স টক অনুষ্ঠানের নির্বাচিত অথর হিসেবে আমন্ত্রিত হয়েছেন নিউইয়র্কের কুইন্সে বসবাসরত বাংলাদেশি লেখক কবি কাজী জহিরুল ইসলাম। দেড় ঘন্টার এ অনুষ্ঠানে লেখকের ইন্টারভিউ করা হবে।
আমন্ত্রিত লেখক তার লেখক হয়ে ওঠার গল্প বলবেন দর্শদের উদ্দেশ্যে। বাড়তি আয়োজন হিসেবে থাকছে সদ্য প্রকাশিত কাজী জহিরুল ইসলামের ইংরেজি ভ্রমণ গ্রন্থ ‘এইডেলভাইজ’ এর বুক সাইনিং। অনুষ্ঠানটি ইংরেজিতে হবে। উপস্থিত দর্শকরা লেখককে প্রশ্ন করার সুযোগ পাবেন। প্রশ্নোত্তরের জন্য ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। এবারের অথর্স টক সঞ্চালনা করবেন লাইব্রেরি কর্মকর্তা আর্শিয়া হোসেন। সূচনা বক্তব্য দেবেন বাউতিস্তা জেরেমি। সরাসরি অংশগ্রহণ ছাড়াও জুমের মাধ্যমে ভার্চুয়ালি দূরের দর্শকেরা যুক্ত হবেন।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)