শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক ইমিগ্রেশন কোর্টে বিশৃঙ্খলায় সাংবাদিক আহত

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

নিউইয়র্ক ইমিগ্রেশন কোর্টে বিশৃঙ্খলায় সাংবাদিক আহত

গত মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটানে ইমিগ্রেশন দফতর ২৬ ফেডারেল প্লাজার ১২ তলায় এক ইমিগ্রেশন আদালতে উদ্ভুত বিশৃঙ্খল পরিস্থিতিতে এক তুর্কি সাংবাদিক আহত হয়েছে। তাকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে বলে নিউইয়র্ক টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এর আগে এজেন্টরা অন্য এক নারীর সঙ্গে অসদাচরণ করেছে এমন দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ফেডারেল প্লাজার বারো তলার হলওয়েতে বিশৃঙ্খলার মধ্যে যখন দু’জন মহিলা একটি লিফটে প্রবেশ করছিলেন তখন একজন মুখোশধারী এজেন্ট ও ‘এএম নিওয়াই’ এর সাংবাদিক ডিন মোজেস ছিলেন। এই পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এজেন্টদের মধ্যে একজন মোজেসকে গালিগালাজ করে এবং তাকে এলিভেটর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এ সময় ডজন খানেক সাংবাদিক এবং ক্যামেরা ক্রু তার পেছনে ভিড় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান যে অপর এজেন্ট দ্বিতীয় সাংবাদিক ওলগা ফেদোরোভ, যিনি এলিভেটরের বাইরে হলওয়েতে ছিলেন তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে, প্রকৃত ঘটনা তাৎক্ষণিকভাবে জানা কঠিন ছিল।

ফ্রিল্যান্স ফটোগ্রাফার ফেডোরোভা বলেন, ‘আমি কেবল জানি যে ঘটনা যা ঘটছে আমাকে সেগুলোর ছবি তোলার চেষ্টা করতে হবে। ফেডারেল এজেন্টরা যখন মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল আমি প্রথম সেই ছবি ধারণ করার চেষ্টা করি। ঘটনাটি দ্রুত ঘটে গিয়েছিল। ফেডোরোভা বলেন এলিভেটরের দরজা বন্ধ হওয়ার সময় তিনি আরও ছবি তোলার জন্য দ্রুত উঠে দাঁড়ানোর আগেই দেখতে পান যে তৃতীয় আরেক সাংবাদিক মেঝের ওপর নিক্ষিপ্ত গয়েছেন। তিনি গুরুতর আহত হয়েছেন বলে মনে হচ্ছিল। তিনি কীভাবে মেঝের ওপর পড়লেন তা তিনি দেখতে পাননি। ক্যামেরা পাশে পড়ে থাকলে সেটি চালু ছিল। ব্যথায় তিনি চিৎকার করছিলেন। উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি। ভবনে থাকা এক নার্স আহত সাংবাদিকের কাছে উপস্থিত হন এবং জরুরি মেডিকেল কর্মীরা আসে এবং তার গলায় একটি ব্রেস পরিয়ে স্ট্রেচারে তুলে নেয়া হয়। এই সাংবাদিক ক তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু আজানসিতে কর্মরত মি. এলিবলকে বলে জানা যায়। তার সহকর্মী ফটোগ্রাফার মোস্তফা বাসিম বলেন যে এলিবল এতটা আহত হয়েছেন যে তিনি কথা পর্যন্ত বলতে পারছিলেন না। মি. এলিবল নিউ জার্সিতে তার পরিবার নিয়ে বসবাস করেন।

নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি সি হকুল এ ঘটনার জন্য ফেডারেল এজেন্টদের দায়িত্বহীন আচরণের জন্য অভিযুক্ত করে বলেছেন যে, তারা আইন মান্যকারী ইমিগ্রান্ট ও কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করতে পারে না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ এক পোস্টে এসব কথা বলেন। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র বলেছেন যে ফেডারেল এজেন্টরা পেরুর একজন আনডকুমেন্টেড ইমিগ্রান্টকে আটক করার জন্য সেখানে উপস্থিত হলে তারা কিছু বিক্ষুব্ধ ব্যক্তি ও সাংবাদিকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েন। এর ফলে তাদের কাজে বাধা সৃষ্টি হয়। এজেন্টরা তাদেরকে বার বার পিছু হটে যাওয়ার বলেছিলেন। তাতে কাজ হয়নি। তিনি আরো বলেন যে ফেডারেল প্লাজা বোমা হামলাসহ হুমকির মধ্যে ছিল এবং এর আলামতও পাওয়া গেছে। গত সপ্তাহে ডালাসের আইস এর এক ফিল্ড অফিস লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছিল বলেও তিনি জানান।

Posted ৯:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.