শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বায়তুল জান্নাহ মসজিদের খতীব অধ্যাপক মৌলানা মুহিব্বুর রহমানের বিদায় সংবর্ধনা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

বায়তুল জান্নাহ মসজিদের খতীব অধ্যাপক মৌলানা মুহিব্বুর রহমানের বিদায় সংবর্ধনা

গত ২৯ সেপ্টেম্বর ব্রুকলীন বায়তুল জান্নাহ মসজিদের দীর্ঘ দিনের খতীব অধ্যাপক মৌলানা মুহিব্বুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বায়তুল জান্নাহ মসজিদের সভাপতি হেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী ওমর ফারুকের পরিচালনায় বিদায়ী খতীব জনাব মৌলানা মুহিব্বুর রহমানের এই মসজিদে বিগত বিশ বছরের খতীবের দায়িত্ব পালন কালীন সময়ের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন বায়তুল জান্নাহ মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব আবুল হাশেম শাহাদাৎ। নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদের ঈমাম , ওলামায়েকেরাম সহ প্রায় তিন শতাধিক মুসল্লীয়ানদের উপস্থিতিতে এই প্রবাসে ইসলামের খেদমত, প্রচার প্রসারে মৌলানা মুহিব্বুর রহমানের বিভিন্ন অবদানের স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন যথাক্রমে বায়তুল জান্নাহ মসজিদের নুতন খতীব জনাব হাফেজ মৌলানা মাহমুদুল ইসলাম, ঈমাম হাফেজ মৌলানা আশ্রাফ উল্ল্যাহ, বাংলাদেশ মুসলীম সেন্টারের ঈমাম হাফেজ মৌলানা রুহুল্লাহ , মৌলানা দিদারুল আলম , মাদানী একাডেমীর পরিচালক হাফেজ মৌলানা মুজিবুর রহমান, বাংলাদেশ ইসলামিক সেন্টারের ঈমাম হাফেজ মৌলানা জুনায়েদ হোসাইন এবং মৌলানা শিহাব উদ্দীন।

অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ আলোচনায় অংশ গ্রহণ করেন মসজিদ কমিটির সহ সভাপতি জনাব মাস্টার ইদ্রীস আলম, মসজিদ কমিটির সদস্য জনাব এমলাক হোসাইন ফয়সাল , হেলাল উদ্দীন , ইকবাল হায়দার, মনজুর কাদের সোহাগ, গোলাম মাহমুদ,ফার্মা চিষ্ট জসীম উদ্দীন , ফসিউল আলম, বখতিয়ার উদ্দীন রানা, শাফায়েত হোসাইন , সাবেক সদস্য শফিকুল ইসলাম সহ আরো অনেকেই।

উল্লেখ্য অধ্যাপক মৌলানা মুহিব্বুর রহমান ১৯৮১ সালে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আগমন করেন এবং ম্যানহাটনের মদীনা মসজিদে ইমামতি শুরু করেন । তখনকার সময়ে ব্রুকলিন কুইন্সে তথা এসব বাংলাদেশী জনবসতি এলাকায় কোনো জুমা মসজিদ ছিলোনা,দূর দূরান্ত থেকে মুসল্লিরা মৌলানা মুহিব্বুর রহমানের সহী শুদ্ধ ও সু মধুর কোরান তেলোয়াৎ শুনার জন্য মদীনা মসজিদেই যেতো । মৌলানা মুহিব্বুর রহমান শুধূ ঈমামতি করেই ক্ষান্ত থাকতেন না । উনি একজন ইসলামিক স্কলার এবং গবেষকও । উনার বাসভবনে উনি একটা ইসলামিক পাঠাগার পরিচালনা করছেন । কুরআন হাদীসের উপর উনার লেখা বেশ কিছু বই এখনো বিভিন্ন মসজিদ এবং ইসলামিক প্রতিষ্ঠানে পাওয়া যায় । সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি হেলাল উদ্দীন মৌলানা মুহিব্বুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ , ওনার সু স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল মুসল্লীদের নৈশভোজে আপ্পায়ন করা হয় ।

Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.