ওয়াশিংটন ডিসি : | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
গত ৪ অক্টোবর মেট্রো ওয়াশিংটন ডিসির চাঁদপুর সোসাইটির বার্ষিক বনভোজন ফেয়ারফেক্স কাউন্টির বারকলেক পার্কে অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সোসাইটির সেক্রেটারি তুহিন ইসলাম ও প্রেসিডেন্ট ড.আব্দুস সাত্তার সূচনা বক্তব্য দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বনভোজন শুরু হয়। বিকাল ৬টা পর্যন্ত পিকনিকে ছয় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে।
এদিকে আবহাওয়া ছিল খুব সুন্দর। বনভোজনে ছিল পুরোপুরি দেশীয় আমেজ। শুরু হয় পেঁয়াজু মুড়ি ছোলাবুট পরিবেশন, পাশাপাশি দুধ চা ও কপি। পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়। এরপর ছিল শিশুদের খেলাধূলা, আড্ডা, ফুটবলট, বালিশ দৌড় খেলা। দুপুরে ছিল ইলিশ ভাজি, গরুর মাংশ, মুরগীর রোস্ট ও ভেজিটেবল। ডেজারট ছিল পায়েস এন্ড পিঠা। ১১ টায় পেঁয়াজু ভাঁজা শুরু হয়ে ও শেষ হয় বিকাল ৫ টায়। মেট্রো ওয়াশিংটনের শিল্পী সোহেব রহমান ও জহিরের মনমুগ্ধকর গান পরিবেশন চলে অভিরত। বিকাল ৪ টায় শুরু হয় পুরষ্কার বিতরণ।
অনুষ্ঠান পরিচালনা করেন তুহিন ইসলাম, মাসুদ খান। এরপর শুরু হয় রাফেল ড্র, ছয় জন পুরস্কৃত হন। অনুষ্ঠান পরিচালনা করেন আবু সরকার সোসাইটির মেম্বার। পিকনিকের শেষ পর্বে ধন্যবাদ বক্তব্য দেন সোসাইটির সেক্রেটারি তুহিন ইসলাম, কবির ভাই, পারভিন আপা, সাত্তার ভাই, হাওয়া, নাজ আপা, ফারুক, ইউসুফ খান, মাসুদ ভাই, ফয়সাল, হোসেন, জসিম, মানিক, আল আমিন, ফরহাদ, আবু সরকার, রিয়াজ, সোফি, আমিন ভাই, রুপম ভাই, শরীফ, লায়লা সরকার, লিজা সাত্তার সহ সোসাইটির সকল সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য বিশেষ ধন্যবাদ দেন। সমাপনী বক্তব্য দেন সোসাইটির প্রেসিডেন্ট ড.আব্দুস সাত্তার। তিনি সোসাইটির সকলকে আমন্ত্রিত অতিথি ও স্পন্সরদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)