শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ অক্টোবর রাতে ফুলটন ফ্রেন্ডস ক্লাব ইনক ও বৃহত্তর নোয়াখালী যুক্তরাষ্ট্র প্রবাসী-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী নোয়াখালীবাসী অংশ নেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন নিউইয়র্কে বসবাসরত সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ও মূলধারায় কর্মরত মোতাহার হোসেন।

প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী, মানববন্ধন পরিচালনা করেন তরুণ নেতৃত্ব ও সামাজিক ব্যক্তিত্ব মশিউর রহমান রুবেল। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে “নোয়াখালী বিভাগ চাই”, “আমাদের দাবি মানতে হবে” ইত্যাদি শ্লোগান দেন। নোয়াখালীবাসীর এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। মানববন্ধনে বক্তারা দাবি আদায় না হলে প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখার ঘোষণাও দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনিকভাবে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলাগুলোর জনগণ উন্নয়ন ও প্রশাসনিক সেবায় বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে নোয়াখালী বিভাগ ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

Posted ১২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.