শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অ্যাঞ্জেলিনাকে ছেড়ে ইনেসের সঙ্গে থাকছেন ব্র্যাড পিট

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫

অ্যাঞ্জেলিনাকে ছেড়ে ইনেসের সঙ্গে থাকছেন ব্র্যাড পিট

ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি ও ইনেস দে র‍্যামন। ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক অনেক আগেই অতীত হয়ে গেছে। এমন কী নতুন প্রেমিকা ইনেস দে র‍্যামনের সঙ্গে বসবাসও করছেন এ অভিনেতা।

মার্কিন ম্যাগাজিন পিপল-এর প্রতিবেদন অনুযায়ী, পিট ও ইনেস এখন পুরোপুরি একসঙ্গে বসবাস করছেন। সম্প্রতি তারা নতুন একটি বাড়িতেও উঠেছেন। জানা যায়, ‘ব্র্যাড এখন সব ভ্রমণ পরিকল্পনায় ইনেসকে রাখেন। যখন তারা বাড়িতে থাকেন, সময়টা একসঙ্গেই কাটান। নিজেদের নতুন ঘরটাকে তারা ঠিক নিজের মতো করে সাজাচ্ছেন।’

তারা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুখী। তাদের সম্পর্কটিও বেশ শক্তিশালী এখন। ব্র্যাড যে সত্যিকার অর্থে ভালোবাসায় ভরপুর ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, তাতে সন্দেহ নেই। ২০২২ সালে এই জুটির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। তবে ২০২৪ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তারা প্রথমবারের মতো একসঙ্গে লালগালিচায় হাজির হন।

চলতি বছর ৬১ বছর বয়সী ব্র্যাড পিটের ফর্মুলা ওয়ান–প্রেরণায় নির্মিত সিনেমার প্রচারণাতেও ছিলেন ৩২ বছর বয়সী ইনেস।

Posted ৯:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.