শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন

কুমিল্লা নামে বিভাগের দাবিতে মানববন্ধন করেছে নিউইয়র্কে প্রবাসি কুমিল্লাবাসী। গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির যুক্তরাষ্ট্রের আহ্বায়ক সারোয়ার খান বাবু, সদস্য সচিব এসএম সোলায়মান, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ জয়নাল আবেদীন, নিউইয়র্ক বাংলাদেশ ক্লাব সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদার, ইতালি প্রেসক্লাব সভাপতি মাকসুদ সরকার, নিউইয়র্কে শাপলা সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সেক্রেটারি ও ব্যবসায়ী জে মোল্লা সানী, নারী নেত্রী রীমি ভূইয়া, কুমিল্ল প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শাখাওয়াত হোসেন সেলিমসহ নিউইয়র্কে বসবাসরত প্রবাসী কুমিল্লার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য নতুন কোন অবকাঠামো লাগবে না। একটি বিভাগ বাস্তবায়নের জন্য যতগুলো ভিত্তি থাকা দরকার কুমিল্লায় তার চেয়ে অনেক বেশি রয়েছে। যা অনেক বিভাগীয় শহরেও নেই। বক্তারা আরো বলেন, দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বেশির ভাগই অংশই কুমিল্লায়।

রয়েছে কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক। দেশের লাকসাম ও আখাউড়া বৃহত্তম রেলওয়ে জংশন, বিবিরবাজার ও আখাউড়া স্থলবন্দর, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদী সং যোগ, বৃহত্তম কেন্দ্রীয় কারাগার, বৃহত্তর সেনা নিবাস, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বার্ড, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা বিমানবন্দর যার রাডার এখনো আন্তর্জাতিক আকাশ পথে ব্যবহার হচ্ছে। আন্তর্জাতিক স্টেডিয়াম। দেশের প্রথম ব্যাংকের শহর কুমিল্লা। প্রাচীন ত্রিপুরার রাজধানী এই কুমিল্লাকে বাদ দিয়ে দেশে অনেক কম অর্থনৈতিক উন্নত অঞ্চলকে বিভাগকে করা হয়েছে। রাজনৈতিক রোষানলে আটকে আছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন।

Posted ২:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.