নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কার ও যাতায়াতের দূর্ভোগ দূর করার দাবিতে দেশে বিভিন্ন সংগঠনের উদ্যোগে একের পর এক কর্মসূচি চলছে। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রবাসেও সিলেটীরা প্রতিবাদী কর্মসূচি পালন করছেন।
বৃহত্তর সিলেটের উন্নয়ন নিয়ে সরকারের উদাসিনতার প্রতিবাদে গত ১৫ অক্টোবর বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘বিরক্ত সিলেটবাসী’র ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রবাসীরা।
আয়োজিত এ সমাবেশে বক্তারা সিলেটের উন্নয়নে সরকারের নজর না দেয়ার অভিযোগ তুলে অবিলম্বে ন্যায্য দাবিগুলো পূরণের জন্য আহ্বান জানান। দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে যোগ দেন বিপুলসংখ্যক প্রবাসী সিলেটবাসী।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট পৌরসভা ও উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল, প্রবীণ প্রবাসী রফিক উদ্দিন চৌধুরী রানা, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)-এর চেয়ারপার্সন শেকিল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রথম আলো’র সম্পাদক ইব্রাহীম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি মাইনুল হক চৌধুরী হেলাল, ফোবানা’র সাবেক কনভেনর বেদারুল ইসলাম বাবলা, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান ও সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৯’র আগামী নির্বাচনে প্রার্থী মেরী জোবায়দা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুস শহীদ, চৌধুরী সালেহ, সৈয়দ ইলিয়স খসরু, আলিম উদ্দিন, শেখ আতিক, সেলিনা উদ্দিন, জাবেদ উদ্দিন, সৈয়দ উৎবা, মুজিবুর রহমান মখন, বাংলাদেশ ফোরাম ইউএসএ’র সদস্য সচিব এমদাদ চৌধুরী দিপু প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, বৃহত্তর সিলেটের সার্বিক উন্নয়নে ২২ দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে গড়া, ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ অবিলম্বে শুরু করা, সিলেট-কক্সবাজার সরাসরি ট্রেন লাইন চালু, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকরভাবে চালু, প্রবাসীদের হয়রানি বন্ধসহ ওয়ান স্টপ সার্ভিস চালু প্রভৃতি।
এদিকে সিলেটবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান অন্তবর্তী সরকারের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মইনুল-আসাদের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারকলিপি গত ১৫ অক্টোবর বুধবার নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)