নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে একটি অংশ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এবং অপর অংশ নবান্ন রেস্টুরেন্টে গত ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য র্যালি এবং কেক কাটার অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। নবান্ন পার্টি হলে অনুষ্ঠানের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ। ডাইভার সিটি প্লাজায় অনুষ্ঠানের নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।
ড্রাইভার সিটির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাজহারুল ইসলাম জনি এবং পরিচালনা করেন জাহেদ হাসান সুমন খা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ মুরাদুল হাসান রেজা, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক দারাদ আহমেদ, সাবেক ছাত্রনেতা জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা দেলোয়ার হোসেন শিপন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, বিএনপি নেতা কৃষিবিদ মোহাম্মদ সুলায়মান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান কাওসার, ওয়েস আহমেদ, কাওসার আহমেদ, এমএ মজিদ, যুক্তরাষ্ট্র আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি সাদাত হোসেন রাজু, যুবদল নেতা শামীম আহমেদ, ফয়সল চৌধুরী, রিপন আহমেদ, সাদিক রহমান, দেওয়ান মেহরাব চৌধুরী, জাকারিয়া অপু, শেখ আনসার আলী, সিদ্দীক মিসরী, ফজলুর রহমান, কাজী মুবীন, মোহাম্মেদ মান্নান, তারেক আহমেদ, ফয়সল আহমেদ, শাহরুখ ইসলাম ফারহান, মেহেদী হাসান, নাঈম আহমেদ, সুলতান চৌধুরী, রাজ ইসলাম, সেলিম উদ্দিন, এনায়েত খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী আদর্শের ধারক যুবদলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সভায় বক্তারা আরো উল্লেখ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে যে প্রার্থী আসুক না কেনো তার পক্ষে কাজ করার উদাত্ত আহবান জানানো হয়। সেই সাথে দীর্ঘদিন কমিটিবিহীন নিষ্ক্রীয় যুক্তরাষ্ট্র যুবদলের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য একটি নতুন কমিটি উপহার দেয়ার জন্য কেন্দ্রীয় যুবদলের নেতৃবন্দের প্রতি অনুরোধ জানানো হয়।অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করা হয় জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জন্য। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় আনন্দঘন পরিবেশে।
এদিকে নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে নবান্ন পার্টি সেন্টারের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পাশাপাশি যুক্তরাষ্ট্র যুবদলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রবাসে থেকেও যুক্তরাষ্ট্র যুবদল তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় সব কর্মসূচি পালন করেছে এবং ফ্যাসিস্টবিরোধী সভা, সেমিনার ও আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি না থাকলেও তারেক রহমান দেশে ফিরেই কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ. চৌধুরীসহ আরো অনেকেই। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)