নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
নিউইয়র্কে প্রবাসীদের ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ও ২৪ অক্টোবর জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে এবং কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ নিউইয়র্কের সহায়তায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল খান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কনস্যুলেট জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টি বদরুন নাহার খান মিতা, সাবেক বোর্ড অব ট্রাস্টি আব্দুশ শহিদ, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, ফেঁচুগঞ্জ সমিতির সভাপতি মাহবুব আলম এবং ডিস্ট্রিক্ট ৮৭-এর বাংলাদেশি এসেম্বলি প্রার্থী সিপিএ জাকির চৌধুরী।
সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা ফ্রি এনআইডি ড্রাইভ সার্ভিসে শত শত জালালাবাদবাসী ও ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশি আবেদন সহায়তা নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শামীম আহমেদ, লোকমান হোসেন লুকু, মো. শফিউদ্দিন তালুকদার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক বোরহান উদ্দিন এবং সদস্য হুমায়ূন কবির সোহেল প্রমুখ।
সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোরআন তেলাওয়াত করেন সহ-সভাপতি মো. শফিউদ্দিন তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, কৃষিবিদ মো. সোলায়মান, সাবেক সেনা কর্মকর্তা ফজলু রহমানসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশফাকুল হক চৌধুরী, কাজী রবীউজ্জামান, মোস্তাকুর রহমান লিটন, বিজয় সাহা, চৌধুরী মোমিত তানিম, তৌহিদুল ইসলাম সজিব, মতিউর রহমান টিটু, আবু সাদেক রনি, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার প্রমুখ।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)