শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উৎসব গ্রুপের ২০ বছর পূর্তি

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

উৎসব গ্রুপের ২০ বছর পূর্তি

উৎসব গ্রুপের ২০ বছর পূর্তি উদযান করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। লং আইল্যান্ড ম্যারিয়ট বলরুমে গত ৭ নভেম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব গ্রুপের কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসব গ্রুপের কর্ণধার রায়হান জামান অতিথিদের শুভেচ্ছায় সিক্ত হন। দুই দশকের এই দীর্ঘ পথচলা শুধুই সময়ের ক্ষণ গণনা নয়, এটি উৎসব গ্রুপের এক অনুপ্রেরণার গল্প।

যে সময়ে অনলাইনে কেনাকাটার ধারণাটি ছিলো অনেকের কাছেই অচেনা ও অনিশ্চিত, সেই সময়েই এক তরুণ উদ্যোক্তা সাহসিকতার সঙ্গে শুরু করেছিলেন ‘উৎসব ডট কম’ নামের এক স্বপ্নের যাত্রা। আজ সেই ছোট্ট উদ্যোগটি পরিণত হয়েছে এক বিশাল উৎসব গ্রুপে, যার অধীনে রয়েছে ১৭টি প্রতিষ্ঠান, অসংখ্য মানুষের কর্মসংস্থান এবং হাজারো সন্তুষ্ট গ্রাহকের আস্থা। উৎসব মানেই আজ বিশ্বাস, আস্থা ও উদ্ভাবনের প্রতীক।

উৎসব গ্রুপের এই সফল যাত্রার পেছনে রয়েছেন এক স্বপ্নদ্রষ্টা ও দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোক্তা, উৎসব গ্রুপের চেয়ারপারসন রায়হান জামান। অদম্য পরিশ্রম, সততা ও নিরন্তর উদ্ভাবনের মাধ্যমে তিনি ‘উৎসব’কে একটি প্রতিষ্ঠান থেকে এক পরিবারে রূপান্তরিত করেছেন। রায়হান জামান দেখিয়েছেন কীভাবে প্রবাসের মাটিতেও সৎ উদ্যোগ, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। তার নেতৃত্বে উৎসব গ্রুপ আজ প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক শক্তি ও সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক।

রায়হান জামান তার বক্তব্যে এই দুই দশকে উৎসব গ্রুপের পথচলার পুরো গল্পটি শেয়ার করেন উপস্থিত অভ‍্যগত অতিথিদের সঙ্গে। তার বক্তব্যের সাথে সাথে ভিডিও স্ক্রিনে ফুটে ওঠে উৎসব গ্রুপের সাফল্যের পুরো চিত্র। রায়হান জামান বলেন, তার এই দীর্ঘ পথচলায় যারা তার পাশে থেকে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি তার ঢাকা সেন্ট্রাল অফিসের কর্মকর্তা আরিফ সহ টিমের সকলকে ধন‍্যবাদ জানান। তার এই পথচলায় তার সাহস হিসেবে তার পাশে থাকার জন‍্য তিনি ধন‍্যবাদ জানান তার বোন, তার কন্যা এবং তার বর্ষিয়ান মা’কে। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব‍্যান্ড দলছুটের বাপ্পা মজুমদার। নৈশভোজের মধ্যদিয়ে শেষ হয় উৎসব গ্রুপের ২০ বছর পূর্তির অনুষ্ঠান।

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.