শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঢাবি এলামনাইয়ের নৈশভোজ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ঢাবি এলামনাইয়ের নৈশভোজ

প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনকের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হল গত ৬ ডিসেম্বর শনিবার নিউইয়র্ক সিটির উডসাইডের অভিজাত ব্যাংকুয়েট গুলশান ট্যারেস (সাবেক ঢাকা ক্লাব) পার্টি হল মিলনায়তনে।

নৈশভোজ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক রহুল আমিন সরকারের সঞ্চালনায় সংগঠনের সভাপতি এম,এস আলম ও উদযাপন কমিটির সদস্য সচিব ইউসুফ আলীর স্বাগত বক্তব্য এবং উদযাপন কমিটির আহবায়ক এ. কে আজাদ তালুকদারের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের নিজস্ব শিল্পীরা দলীয়ভাবে আমেরিকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। পরবর্তীতে শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । মুল অনুষ্ঠান শুরু হয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ এর মধ‍্য দিয়ে। অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখেন ঠিকানার সাবেক সিইও সাঈদ- উর বর, নাসির আলী খান পল, এডভোকেট মজিবর রহমান, গোলাম মওলা মানিক, ডাঃ চৌধুরী সারোয়ারুল হাসান, মোর্শেদ আলম, আব্দুল আওয়াল সিদ্দিকী, আজিজুল হক মুন্না, সাংবাদিক মোঃ আবুল কাশেম, ডঃ আলমাছুর রহমান, সাইদুল বাকিন, শাহেরা খাতুন, মাসুদুল ইসলাম ও সানজিদা খবির প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউএস সুপ্রিম কোর্টের এটর্নি এট ‘ল মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাবিনা শারমিন, সাধারণ সম্পাদক মীর কাদের রাশেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি শামীম আরা বেগম, সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মিজানূর রহমান, প্রমুখ।

আয়োজনের একটি আকর্ষণীয় পর্ব ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সাংস্কৃতিক সম্পাদিকা শামসুন নাহার নূপুর চৌধুরী। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন সংগঠনের সদস্য বর্গের ছেলে -মেয়েরা ও নতুন প্রজন্মের শিশু শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফাতেমা খান, চিত্রা রোজারিও, রওশন আরা কাজল, সানজিদা খবির, সিফাত আলম, সুশীল সিনহা, কাজী হক, মোহাম্মাদ শানু, পারিজাত দাশ, লিয়ানা মানহা, এরিনা মানহা, রোদেলা হক, মৃদুলা হক ও শৌভিত চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গোলাম মোস্তফা, আজিজুল হক মুন্না, দেওয়ান প্রীতি ও গোলাম ফারুক খান। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থেকে সংগীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালযের প্রাক্তন ছাত্রী, ক্লোজআপ ওয়ান তারকা ও প্রবাসের অত্যন্ত জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণা তিথি।

সকল এলামনাই ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এই আয়োজনটি পরিনত হয় পুরোনো স্মৃতিচারণে, হাসি-আনন্দে, প্রাণখোলা আড্ডায় ও অকৃত্রিম বন্ধুত্বে।পরিবারসহ সবার উপস্থিতি এই আয়োজনকে অনেক অর্থবহ করে তোলে।

অংশগ্রহণকারী এলামনাইরা এই রকম একটি অসাধারণ মনোমুগ্ধকর ও স্বরনীয় অনুষ্ঠান আয়োজন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ এর কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সেই সাথে তারা ভবিষ্যতেও সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে সংগঠনের সভাপতি এম এস আলম এলামনাই ডিনার-২০২৫ সফলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের সকল কর্মকর্তাদেরকে এবং অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Posted ১২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.