শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জোহরান মামদানির অভিষেক ১ জানুয়ারি

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

জোহরান মামদানির অভিষেক ১ জানুয়ারি

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন। তিনি হবেন সিটির ১১২তম মেয়র। নতুন ইংরেজি বছর ২০২৬ এর সূচনায় মধ্যরাতে আনুষ্ঠানিক বা অফিসিয়াল শপথ বাক্য পাঠ করাবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

মেয়র যুক্তরাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখা, নিউইয়র্ক স্টেট ও নিউইয়র্ক সিটির চার্টার সমুন্নত রাখার প্রতিশ্রুতি উচ্চারণ করবেন। এছাড়া সিটি হলের সিঁড়িতে স্থাপিত মঞ্চে মেয়র মামদানির পাশে দাঁড়াবেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বছরের শুভ সূচনার সঙ্গে আনুষ্ঠানি শপথ গ্রহণকারী মেয়রকে ৪০ হাজারের অধিক সমর্থকের উপস্থিতিতে ১ জানুয়ারী দুপুর ১টায় মেয়র মামদানির গণ-শপথ পরিচালনা করবেন।

তবে, তার শপথ গ্রহণ উপলক্ষে লোয়ার ম্যানহাটানে সিটি হলের সামনে দিয়ে অতিক্রান্ত ব্রডওয়ের মারে স্ট্রিট ও লিবাটি স্ট্রিট পর্যন্ত সাতটি ব্লকজুড়ে অনুষ্ঠান বিস্তৃত হবে, যেখানে অংশগ্রহণ করবে ৪০,০০০ দর্শকের স্থান সংকুলান হবে বলে তার ট্রানজিশন টিম জানিয়েছে। মামদানির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিটি হল চার হাজার আমন্ত্রণপত্র বিতরণ করবে। তবে অনুষ্ঠানস্থলে গুরুত্বপূর্ণ স্থানে বড় বড় স্ক্রিন স্থাপন করা হবে, যার ফলে আরো ৪০ হাজার লোক অনুষ্ঠান দেখতে পারবেন।

ট্রাঞ্জিশন টিম আশা করছে যে, শীতের রাত সত্বেও খোলা স্থানে আয়োজিত মামদানির শপথ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত হবেন, যারা গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে মামদানিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করেছে। এখন মামদানির প্রতি মনোযোগ কেবল নিউইয়র্ক বা আমেরিকার জনগণের নয়, বরং তিনি বিশ্বব্যাপী পরিচিত এক ব্যক্তিত্ব। মামদানির নির্বাচনী প্রচারণায় প্রায় এক লাখ স্বেচ্ছাসেবী কাজ করে ইতিহাস সৃষ্টি করেছেন, যা সিটির ইতিহাসে নজীরবিহীন। ট্রাঞ্জিশন টিম ধারণা করছে যে, স্বেচ্ছাসেবকদের অনেকে নতুন মেয়রের শপথ অনুষ্ঠানের সাক্ষী হিসেবে থাকতে পছন্দ করবেন। জোহরান মামদানি এক বিবৃতিতে বলেছেন, এই শপথ গ্রহণ হবে আমাদের গড়ে তোলা আন্দোলন উদযাপন।

সিটিবাসী আমাদের যে ম্যান্ডেট দিয়েছে সে অনুযায়ী আমরা সিটির উন্নয়নে নেতৃত্ব দিতে প্রস্তুত। নিউইয়র্কের কর্মজীবীরা আমাদের কর্মসূচীর কেন্দ্রবিন্দুতে রয়েছে, আমরা তাদের আমাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাই। রাজনীতির এই নতুন যুগকে সিটি হলে স্বাগত জানাই। এদিকে নিউইয়র্ক টাইমস তাদের এক রিপোর্টে উল্লেখ করেছে যে, ২০২৫ শেষ হয়ে যখন ২০২৬ হবে তখন নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামস দায়িত্ব হস্তান্তর করবেন নতুন মেয়র জোহরান মামদানির কাছে।

সিনেটর বার্নি স্যান্ডার্স সিটি মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারির সময় থেকে জোহরান মামদানিকে সমর্থন করছেন। গত সোমবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, মামদানির শপথে তিনি যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ফিরিয়ে আনার ওপর তিনি আলোকপাত করবেন। কারণ শ্রমজীবী মানুষের মাঝে এমন ধারণার সৃষ্টি হয়েছে যে সরকার আর তাদের জন্য কোনো কাজ করছে না। সরকার কাজ করছে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণকারী বিলিওনিয়ারদের স্বার্থে, যারা তাদের নির্বাচনী অভিযানে তহবিল সংস্থান করে। তিনি এ ধারাবাহিকতা ভাঙার জন্য তার চেষ্টা চালিয়ে যাবেন। তিনি আরো বলেন, মেয়র হিসেবে জোহরান মামদানির কাঁধে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে এবং তাকে দেখাতে হবে যে, তিনি শ্রমজীবী মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করবে, শুধু বিত্তবানদের জন্য নয়।

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.