শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আল-মামুর স্কুল ও ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড বিতরণ

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আল-মামুর স্কুল ও ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড বিতরণ

আল-মামুর স্কুল ও আল-মামুর ফাউন্ডেশনের প্রথম বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণী ও ডিনার অনুষ্ঠিত হয়েছে গত ১৯ ডিসেম্বর শনিবার ফেশ মেডোতে আল-মামুর স্কুল অডিটরিয়ামে । অনুষ্ঠানে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তারা হচ্ছেন: স্টেট সিনেটর টবি স্ট্যাভিস্কি, সিনেটর জন ল্যু এবং কমিউনিটি কাউন্সিল ৮ এর চেয়ারপারসন মার্থা টেলর। তারা অনুষ্ঠানে তাদের বক্তব্য প্রদান করেন। অতিথি বক্তা ছিলেন ইমাম শামসি আলী।

জেএমসি’র যেসব কমিউনিটি নেতা ২০০৩ সালে ২০ জনেরও কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে আল-মামুর স্কুল প্রতিষ্ঠার সাহসী উদ্যোগ গ্রহণ করে আল-মামুর স্কুল কর্পোরেশনের প্রথম ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেন আল-মামুর ফাউন্ডেশন তাদের স্বীকৃতি দিয়েছে। তারা আল-মামুরের যাত্রা শুরুর ওপর তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

তারা বলেন, সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তা এতটাই ফলপ্রসু প্রমাণিত হয়েছে যে, এখন আল-মামুর স্কুলে প্রি-কে থেকে ১২ গ্রেড পর্যন্ত ৩৪০ জনের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

আল-মামুর ফাউন্ডেশন ‘ড. এন্ড মিসেস পাটোয়ারী টিচার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করে আলতাফ সিদ্দিকীকে। এছাড়া চারজন সফল শিক্ষার্থীকে ‘ড. মাহমুদুর রহমান স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে’ ভূষিত করে। তারা হচ্ছেন: সাফিয়া সরতাজ, জান্নাতুল ইসলাম, জিশান আহমেদ।

ফাউন্ডেশন ফাউন্ডেশনের নেতা ও উদ্যোক্তা জেএমসির সাবেক চেয়ারম্যান (২০০৩) মুহাম্মদ আমজাদ হোসেন, সাবেক সভাপতি (২০০৩) মুতাসিম বিল্লাহ, সাবেক সেক্রেটারী (২০০৩) আবুল রফিউদ্দিন হাসান, ফাউন্ডেশনের ২০০৫ সালের ৫ জন ট্রাস্ট্রি খাজা মিজান হাসান, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ ওয়াদুদ ভূঁইয়া, মোহাম্মদ রফিকুর রহমান ও মাহমুদুল হককে সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে আল-মামুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, ফাউন্ডেশনের ট্রাস্টিবৃন্দ ও জেএমসি কমিউনিটি তাদের আর্থিক অবদান রাখবেন, যাতে মেধার পরিচয় দানকারী আরো বেশিসংখ্যক শিক্ষার্থীকে স্কলারশিপ ও অ্যাওয়ার্ডে ভূষিত করা সম্ভব হয়।

Posted ৩:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.