শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি : সোমা সাঈদের শপথ গ্রহণ

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি : সোমা সাঈদের শপথ গ্রহণ

বাংলাদেশি-আমেরিকান সোমা সাঈদ নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। গত ১৮ ডিসেম্বর পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন তিনি। সোমা সাঈদই প্রথম মুসলিম নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবেনির্বাচিত হয়েছেন। শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রচলিত রীতির পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নাজিয়া জাহান, উদ্বোধন করেন ইমাম শামসি আলী।

সূচনা বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি স্যালি ই, উঙ্গা।, বক্তব্য রাখেন কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, নিউইয়র্ক সিটি কম্পট্রোলার মার্ক লেভিন, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, নিউইয়র্ক স্টেট সিনেটর টবি অ্যান স্ট্যাভিস্কি, নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড আই ওয়েপ্রিন, সাউথ এশিয়ান ইন্দো-ক্যারিবিয়ান বান অ্যাসোসিয়েশন, কুইন্সের উপদেষ্টা বোর্ড সদস্য আলী নাজমী, জাস্টিস ইনিশিয়েটিভের এডউইনা জি রিচার্ডসন, সিসিআই’র টেকনোলজি এডভাইজার মিজানুর চৌধুরী। তারা পৃথক বক্তব্যে এ ঘটনাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেন।

শপথ বাক্য পাঠ করান আপিল কোর্টের প্রধান বিচারক রোয়ান উইলসন এবং এ সময় কোরআন ধরে রাখেন মিজানুর চৌধুরী। রোবিং সেরিমনিতে অংশ নেন মিজানুর চৌধুরী, আয়ান চৌধুরী, আলিশা চৌধুরী, ডা. নাসরিন সৈয়দ, জাহিন সৈয়দ, আরিয়ান চৌধুরী ও অনিকা চৌধুরী। এ পর্যায়ে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে বিচারপতি সোমা এস সাঈদ।

সমাপনী বক্তব্য দেন জাতিসংঘে গ্লোবাল পিস অ্যামবেসেডর ড. ইমান্যুয়েল অ্যাসে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি রোন্ডা বিন্ডা ও আয়েশা দেওয়ান।সোমা সাঈদ নিউইয়র্ক সিটি ইক্যুয়াল রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এবং রাইট অব জাস্টিস কাউন্সিলের বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এশিয়ান আমেরিকান জাজ অ্যাসোসিয়েশনের সদস্য এবং কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিচারপতি সোমা সাঈদ শপথ বাক্য পাঠকালে তার পাশে ছিলেন স্বামী মিজানুর রহমান চৌধুরী। বক্তব্যও রাখেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমা সাঈদের পরিবার। এসময় তার বড় ভাইও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

নিজের মেধা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বিচারপতি সোমা একই সঙ্গে বাংলাদেশকেও অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সাঈদ এবং টাঙ্গাইলের একটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা আমিনা বেগম সাঈদের কন্যা সোমা ১২ বছর বয়সে মা-বাবার সঙ্গে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই নিউইয়র্ক সিটির কুইন্সে বাস করছেন। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে লেখাপড়ার পর সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে ব্যাচেলর ডিগ্রি করেন সোমা সাঈদ।

এরপর ইউনিয়ন ইউনিভার্সিটির আলবেনি ল’ স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে জেডি করেছেন। টানা দেড় যুগের অধিক সময় অ্যাটর্নি হিসেবে পেশাগত জীবনযাপনের পাশাপাশি কমিউনিটির নানা কর্মকাণ্ডে জড়িত থেকে সোমা নিজেকে বিশেষ এক অবস্থানে উন্নীত করতে সক্ষম হন। সেই সিঁড়ি বেয়েই ২০২১ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে কুইন্স কাউন্টিতে নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছিলেন।

এর পরের বছর তাঁকে ম্যানহাটনে অবস্থিত নিউইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে বিচারপতির দায়িত্ব প্রদান করা হয় এবং তিনি তা বিচক্ষণতার সঙ্গে ২০২৩ সাল নাগাদ পালন করেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে পুনরায় কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন। সর্বশেষ গত ৪ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বিজয়ী হয়েছেন।

Posted ৩:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.