নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাটাব) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ সভা অনুষ্ঠিত হয় । এতে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন কমিটি গঠন, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটাবের প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম হারুণ। তিনি বলেন, প্রবাসে ট্রাভেল এজেন্টদের পেশাগত স্বার্থ রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করাই এটাবের মূল লক্ষ্য।
আমরা চাই অ্যাটাব আরও শক্তিশালী হোক, সদস্যদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখুক এবং নতুন প্রজন্মের ট্রাভেল এজেন্টদের পাশে দাঁড়াক। সংগঠনের জেনারেল সেক্রেটারি মাসুদ মোরশেদ বলেন, অ্যাটাব সবসময় প্রবাসী ট্রাভেল এজেন্টদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। সদস্যদের মধ্যে ঐক্য ও পেশাগত মান উন্নয়নের মাধ্যমে আমরা সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে চাই। সভায় আরও বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কে রহমান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং ট্রেজারার মোহম্মদ শামসুদ্দিন বশির। তারা সংগঠনের বার্ষিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অর্গানাইজিং সেক্রেটারি মাইনুদ্দিন পিন্টু, কালচারাল অ্যান্ড এডুকেশন সেক্রেটারি শ্যামল তালুকদারসহ অ্যাটাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সভায় সদস্যদের বিভিন্ন প্রস্তাব ও মতামত শোনা হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যমত্য প্রকাশ করা হয়। প্রবাসী ট্রাভেল ব্যবসায়ীদের এই মিলনমেলায় সহযোগিতা ও ঐক্যের বার্তা দিয়ে শেষ হয় এটাবের বার্ষিক সাধারণ সভা।
Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)