শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ ল’ সোসাইটির অভিষেক অনুষ্ঠিত

নিউইয়ক :   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ল’ সোসাইটির অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্তোরাঁয় এ আয়োজন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর যথাযথ মর্যাদায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেল। অভিষেক ও শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটি এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অভিষিক্ত নেতৃবৃন্দরা হলেন, সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিনে, সহ-সভাপতি ব্যারিস্টার মো. আকমল খান ও এডভোকেট সোনিয়া সুলতানা, যুগ্ম সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু ও মো. নুরুল করিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ এডভোকেট মাহবুর আলম, প্রচার সম্পাদক এডভোকেট জয়দীপ আচার্য্য, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট কাউসার পারভীন চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক মো. সফিকুল ইসলাম, অফিস সম্পাদক এডভোকেট মাহবুব আলম।

কার্যকরী সদস্য হিসেবে অভিষিক্ত হয়েছেন এডভোকেট মোহাম্মদ হাসনাত করিম ফাহিম, পর্না ইয়াসমীন, এডভোকেট কাজী এম জুয়েল, এডভোকেট রুবিনা মান্নান এবং এডভোকেট সাব্বির আহমেদ মাজহার।অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেলসহ নির্বাচন কমিশনার মো. আবুল বাশার ও সামিউল করিম আলমগীর নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তারা নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং বাংলাদেশি কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে নিবেদিত হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.