নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইনক (আটাব)’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২০২৭ সালের নির্বাহী কমিটিতে প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হয়েছেন কর্নফুলি ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও সেলিম হারুন এবং সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন স্কাইল্যান্ড ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ মোরশেদ। তারা ২০২৪-২০২৫ এর মেয়াদেও প্রেসিডেন্ট ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

নতুন কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন- প্রেসিডেন্ট কর্নফুলি ট্রাভেল ইনকের মোহাম্মদ সেলিম (হারুন), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রহমানিয়া ট্রাভেলসের মোহাম্মদ কে. রহমান, ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলের মোহাম্মদ শামসুদ্দিন (বশির), জেনারেল সেক্রেটারি স্ক্যাইল্যান্ড ট্রাভেলসের মাসুদ মোরশেদ, ট্রেজারার জেএটি ট্রাভেল কর্পোরেশনের মাসুদ রানা তপন, জয়েন সেক্রেটারি নাবিলা এয়ার ট্রাভেলের আবুল কালাম আজাদ, জান্নাত ট্রাভেলের মোহাম্মদ ফরহাদ উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি এ্যাঙ্কর ট্রাভেল ইনকের এএসএম মাইনুদ্দিন পিন্টু, কালচারাল অ্যান্ড এডুকেশন সেক্রেটারি এস এস ট্রাভেলসের শ্যামল তালুকদার, এক্সিকিউটিভ মেম্বার ব্রুকলিনের বেলাল ট্রাভেলসের রুপক বড়ুয়া, ট্রিপওয়ে ট্রাভেলসের জাকির হোসেন বাচ্চু, নাজমা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইনকের রোকেয়া বেগম নাজমা।
গত ৩০ ডিসেম্বর কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আটাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম হারুন বক্তব্য রাখেন। তিনি সেখানে সময়কালের (২০২৪-২০২৫) পুরো সাফল্য তুলে ধরেন। জেনারেল সেক্রেটারি মাসুদ মোরশেদ বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন করেন। ট্রেজারার বাৎসরিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। জেনারেল মেম্বারদের বক্তব্য, প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি উন্মুক্ত আলোচনা হয় সাধারণ সভায়।
এর আগে ২০২৬-২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের জন্য বাংলাদেশ ট্রাভেলের জাফর ফেরদৌসকে প্রধান নির্বাচন কমিশনার, ইউনিলিভার ট্রাভেলের কে এম রিজওয়ান নির্বাচন কমিশনার, ডিজিটাল ট্রাভেল এস্টোরিয়ার নজরুল ইসলাম, বাংলা ট্রাভেলসের মোহাম্মদ বি হোসেন বেলালকে নির্বাচন কমিশনার করা হয়। তাদের অধিনে নব-কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশন নব নির্বাচিত কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)