শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে নাগরিক শোকসভা : ‘খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক’

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

নিউইয়র্কে নাগরিক শোকসভা : ‘খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক’

আয়োজক আবুল কাশেম ও ফকরুল ইসলাম দেলোয়ার

ব্যতিক্রমী আয়োজনে নিউইয়র্কে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সিটির কুইন্সের আগ্রা প্যালেসে প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম এবং অপসহীন রাজনৈতিক কর্মকান্ড নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক।

তাঁর নামাজে জানাজায় সারাদেশের লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতীয় ঐক্য সৃষ্টির সক্ষমতার ঐতিহাসিক প্রমাণ। বক্তারা খালেদা জিয়াকে একজন সৎ, দেশপ্রেমিক, দূরদর্শী সম্পন্ন রাজনীতক জিসেবে উল্লেখ করে আরো বলেন, তিনি তার কর্মগুণ, মেধা আর যোগ্যতায় গৃহবধু থেকে একটি বৃহৎ দলের নেতা এবং সর্বশেষ দলীয় নেতা থেকে জাতীয় নেতায় পরিণত হয়েছেন। তাঁর তুলনা তিনি নিজেই। খবর : ইউএনএ’র।

সভাপতি আর মঞ্চহীন ব্যতিক্রমী এই সভায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আবুল কালাম আজাদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আবু সাঈদ।

মাহফিলে বিভিন্ন মিডিয়ার সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সহ সর্বস্তরের প্রবাসীরা অংশ নেয়। সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন নাসের, টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, , সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, অধ্যাপক ড. শওকত আলী, যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান, সাবেক ছাত্রনেতা আলী ইমাম শিকদার, বাংলাদেশ সোসাইটির কামরুজ্জামান কামরুল, আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট আকাশ রহমান, সেকিল এ চৌধুরী, বিএনপি নেতা আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান ও গোলাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আনতর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, বিএনপি নেতা ড. জাহিদ দেওয়ান শামীম, এবাদ চৌধুরী, মহিলাদল নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, যুবদল নেতা বিলাল চৌধুরী, নাঈম আহমেদ, মনিরুল ইসলাম মনির, আব্দুল মান্নান, জাহাঙ্গীর হোসাইন, নাসিম আহমেদ, আব্দুল কদ্দুস সহ আরো অনেকে।

সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, অধ্যাপক তাজ হাসমী ও কানাডা প্রবাসী ড. মোস্তাফিজুর রহমান। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন এবং সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট সমাজকর্মী ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম। সহযোগিতায় ছিলেন মোতাহার হোসেন।

সভায় বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তেমনী খালেদা জিয়া ‘আপেষহীন নেত্রী’ হিসেবে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সভায় অধিকাংশ বক্তা তাঁকে একজন মমতাময়ী ‘মা’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি একটি দলের চেয়ারপার্সন থাকলেও তার কাছে গেলে মনে হয়েছে একজন মায়ের সাথে কথা বলছি। বক্তারা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং জান্নাতের শ্রেষ্ট স্থানে অধিষ্ঠিত করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

Posted ২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.