Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কমিউিনিটি-ভিত্তিক সেবাদানে অনন্য প্রতিষ্ঠান ‘বেস্টকেয়ার’

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কমিউিনিটি-ভিত্তিক সেবাদানে অনন্য প্রতিষ্ঠান ‘বেস্টকেয়ার’

বেস্টকেয়ার সেবাপ্রাপ্ত কমিউনিটির সদস্যদের মানসম্মত হোমকেয়ার বা গৃহভিত্তিক সেবা প্রদানের ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে ১৯৮১ সাল থেকে। বর্তমানে নিউইয়র্ক সিটির পাঁচটি বরো এবং নাসাউ, সাফোক ও ওয়েস্টচেস্টার কাউন্টি জুড়ে বেস্টকেয়ারের ৮টি কমিউনিটি-ভিত্তিক সেবা কেন্দ্র বা অফিস রয়েছে।

বেস্টকেয়ার’ নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য বিভাগ কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং আমাদেও ৮টি কেন্দ্রেই ‘হোমহেলথ এইড’ ও ‘পার্সোনাল কেয়ার এইড’ এর অনুমোদিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। চার দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্কে নির্ভরযোগ্য হোম কেয়ার সেবা দিয়ে আসছে বেস্টকেয়ার হোম কেয়ার।

সপ্তাহে সাত দিন, দিনে ২৪ ঘণ্টা এবং বছরের ৩৬৫ দিন সেবা দিতে প্রস্তুত থাকা প্রতিষ্ঠানটি বর্তমানে নিউইয়র্ক সিটির পাঁচটি বরো, নাসাউ, সাফোক ও ওয়েস্টচেস্টার কাউন্টিজুড়ে ভাষা ও সংস্কৃতিসংবেদনশীল স্বাস্থ্যসেবা প্রদান করছে। আন্তর্জাতিক মানের স্বীকৃতি, প্রশিক্ষিত পরিচর্যাকারী এবং কমিউনিটিকেন্দ্রিক সেবার মাধ্যমে বেস্টকেয়ার দীর্ঘদিন ধরে রোগী ও তাদের পরিবারের আস্থার প্রতীক হয়ে উঠেছে। বেস্টকেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মূল দর্শন “কমিউনিটি থেকে, কমিউনিটির জন্য”। প্রতিষ্ঠানটি এমন একটি কেয়ার টিম গড়ে তুলেছে, যারা রোগীদের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞ। ফলে রোগী ও তাদের পরিবার সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন।

বেস্টকেয়ারের ডিরেক্টর অব কমিউনিটি এনগেজমেন্ট ডা. আল আমিন রাসেল বলেন, প্রতিষ্ঠানটি কমিউনিটির মানুষের জন্য মানসম্মত হোম কেয়ার সেবা দিয়ে আসছে। নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য বিভাগের লাইসেন্সপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের প্রতিটি কেন্দ্রে অনুমোদিত হোম হেলথ এইড (এইচএইচএ) ও পার্সোনাল কেয়ার এইড (পিসিএ) প্রশিক্ষণ পরিচালিত হয়।

ডা. আল আমিন রাসেল জানান, নিউইয়র্ক সিটির ছয়টি, লং আইল্যান্ডের দুটি এবং ওয়েস্টচেস্টারে একটি কেন্দ্রে বিনামূল্যে পিসিএ ও এইচএইচএ প্রশিক্ষণ দেওয়া হয়। বেস্টকেয়ার বাংলা ভাষায় সেবা প্রদান করে, যাতে বাংলাভাষী রোগী ও তাদের পরিবারের সদস্যরা ভাষাগত জটিলতা ছাড়াই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন। ডা. আল আমিন রাসেল বলেন, স্বাস্থ্যসেবা শুধু গুরুত্বপূর্ণ নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতেই আমরা দীর্ঘদিন ধরে কমিউনিটির পাশে আছি।

বেস্টকেয়ার ১৯৯৩ সাল থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্য জয়েন্ট কমিশন-এর অ্যাক্রেডিটেশন অর্জন করে আসছে। এই স্বীকৃতি স্বাস্থ্যসেবার মান, রোগীর নিরাপত্তা, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং পরিচালনাগত উৎকর্ষের অন্যতম আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। নিয়মিত পরিদর্শন ও কঠোর মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবার মান যাচাই করা হয়।

প্রতিষ্ঠানটির কর্মীরা এসইআইইউ ১১৯৯ ইউনিয়নের সদস্য হিসেবে চাকরির নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বেতন-ভাতা, পেনশন, স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন ছুটি, প্রশিক্ষণ, আইনগত সহায়তা এবং অন্যান্য কর্মীকল্যাণ সুবিধা ভোগের সুযোগ পান। বেস্টকেয়ারের সেবার মধ্যে রয়েছে ব্যক্তিগত পরিচর্যা, হোম হেলথ এইড, নার্সিং ভিজিট, ২৪ ঘণ্টার লাইভ-ইন কেয়ার, কেয়ার ম্যানেজমেন্ট, কম্প্যানিয়ন সার্ভিস, চিকিৎসা সরঞ্জাম ও পরিবহন সহায়তা, মেডিকেইড ও প্রাইভেট ইন্স্যুরেন্স বিলিং সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী ফিজিক্যাল, অকুপেশনাল ও স্পিচ থেরাপি সেবা গ্রহণে সহযোগিতা।

ডা. আল আমিন রাসেল বলেন, আমরা শুধু দক্ষ ও প্রশিক্ষিত পরিচর্যাকারীই সরবরাহ করি না, প্রতিটি রোগীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী সেবারও পরিকল্পনা করি। আমাদের লক্ষ্য হলো নিরাপদ, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তিনি বলেন, জেসিআই-এর “গোল্ডসিল অফ অ্যাপ্রুভাল” অর্জনের লক্ষ্যে একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত কঠোর সরেজমিন মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়; এই প্রক্রিয়ায় ১,০০০-এরও বেশি পরিমাপযোগ্য বিষয় যাচাই করা হয়। প্রশিক্ষিত বিশেষজ্ঞরা প্রতি ৩৬ মাসে অন্তত একবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করে এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উচ্চ মানদণ্ড: পর্যালোচকরা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীর অধিকার সংক্রান্ত শতশত নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠানটি যাচাই করেন। উন্নত সেবা: সমস্যা সমাধান এবং সেবার মান উন্নয়নে তারা সর্বদা সচেষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা প্রমাণ করতে হয়। আপনি নিশ্চিত থাকতে পারেন যে, বেস্টকেয়ার থেকে সেবাগ্রহণের সময় আপনি এমনসব মানুষের সেবা পাবেন, যারা যোগ্য, অভিজ্ঞ এবং সর্বোপরি আন্তরিক ও যত্নশীল।

ডা. আল আমিন রাসেল বলেন, আমাদের কোম্পানির কাঠামোর মূল দর্শন হলো কমিউনিটি থেকে, কমিউনিটির জন্যবেস্টকেয়ার থেকে সেবা গ্রহণের সময় আপনি এমন একটি কেয়ার টিমের সংস্পর্শে আসবেন, যারা আপনার ভাষা, সংস্কৃতি এবং মানুষের সাথে পরিচিত থাকবে। বেস্টকেয়ার একটি অত্যন্ত অভিজ্ঞ হোমকেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান এবং এটি ‘হোমকেয়ার অ্যাসোসিয়েশন অফ নিউইয়র্ক স্টেট’ ও ‘হোমকেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ নিউইয়র্ক স্টেট’ উভয় সংগঠনেরই দীর্ঘদিনের সক্রিয় সদস্য।

বেস্টকেয়ার ইউনিয়ন 1199 SEIU এর মেম্বার, এজন্য যারা কাজ করবেন তারাও উনিয়নের সব সুবিধা পাবেন। সকল কর্মী পেনশন তহবিলের পাশাপাশি নিম্নলিখিত সুবিধাগুলোর আওতাভুক্ত।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: 516-666-5802।

Posted ৩:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.