নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন হিসেবে পরিচিত ব্রাক্ষনবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা গত ১২ই জুলাই, প্রকৃতিক সৌন্দর্যের লীলাভুমি সবুজ ছায়াঘেরা ও মনমুগ্ধকর স্থান লং আইল্যান্ডের ধিহঃধময চধৎশ এ অনুষ্ঠিত হয়ে গেলো। নিউইয়র্কের বিভিন্ন ব্যুরো থেকে আগত প্রবাসী ব্রাক্ষনবাড়িয়াবাসী ও প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে বনভোজন স্থানটি যেন একটি মিনি বাংলাদেশে পরিনত হয়েছিল।
এই বছর দুইটি প্যাভেলিয়ন রেন্ট নেয়া হয়েছিল। প্যাভেলিয়নের সামনের মাঠগুলো ছিল বিশাল বড়, এক কথায় ছোট বড় সকলের উপস্থিতিতে বনভোজন স্থানটি হয়ে উঠে অতি উৎসব মুখর ও প্রানের স্পন্দনে হদ্যতায় ভরপুর। এবার বনভোজনে আসা বন্ধু, বান্ধব, আত্নীয় স্বজন সবার মাঝেই এক বাধ্যতার বন্ধন লক্ষ্য করা যায়। যান্ত্রিক জীবনের শহরের কোলাহলমুক্ত পরিবেশ থেকে সবুজ ছায়া ঘেরা পরিবেশে সবাই যেন ক্ষনিকের জন্য হারিয়ে যায় গহীন অরন্যে।

সকালের সুস্বাধু নাস্তা পরিবেশনের পর বনভোজনে সকল অতিথি বৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি সাবেক সংসদ জনাব সহিদুর রহমান বেলুন উড়িয়ে বনভোজন ও মিলনমেলা ২০২৬ উদ্ভোধন করেন। সমন্বয়কারী মোহাম্মদ শাহ্ মোয়াজ্জেমের কোরান তেলাওয়াতের পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর বনভোজন উপকমিটির আহবায়ক মোঃ রহিজ উদ্দিন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পর সংক্ষিপ্ত আকারে আরো বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী প্রফেসর নোয়াব মিয়া, সমন্বয়কারী আইযুব চৌধুরী হারুন, সমন্বয়কারী মোহাম্মদ শাহ্ মোয়াজ্জে, যুগ্ন আহবায়ক শাহীনুর রহমান সানি, মোঃ আরিফ মিয়, সদস্য সচিব মোঃ তুহিন মিয়া, আমির হোসেন কামাল, শফি উদ্দিন কামাল, প্রফেসর আঃ বাছির, শাহ্্ মোয়াল্লেম হোসাইন এবং সবশেষে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আলোচনা পর্বটি পরিচলনার দায়িত্ব ছিলেন সদস্য সচিব মোঃ তুহিন মিয়া এবং সাধারণ সম্পাদক সকিরুল ইসলাম খাঁন (সাকির)।
তারপর শুরু হয় ছোট ছেলে মেয়েদের (বালক / বালিকাদের) দৌড় প্রতিযোগিতা। খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিলেন শাহীনুর রহমান সানি ও রেজাউল হক মজুমদার (আরিফ) এবং আসমা জাহান কলি, দুপুর ২টায় শুরু হয় বনভোজনের অত্যন্ত আকর্ষনীয় প্রতিযোগিতা পিলো পাস (বালিশ খেলা)। বালিশ খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন প্রফেসর নোয়াব মিয়া ও মহিলা সম্পাদিক আছমা জাহান কলি, বিপুল সংখ্যক মহিলা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
এদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার সহ মোট ১১ জনকে পুরুস্কিত করা হয়। দুপুর ৩টায় জ্যাকসন হাইটস্্ এ রাজধানী রেস্টুরেন্টের সু-স্বাধু বিভিন্ন রকমের আইটেমের খাবার দিয়ে দুপুরের খাবার পরিবেশন করা হয়। সু-স্বাধু এই খাবার খেয়ে সবাই ভূয়শী প্রশংসা করেন। তারপর শুরু হয় প্রবাসের অন্যতম গায়িকা নাজু আখন্দ এর সঙ্গীত পরিবেশনা। এই পর্বে সহযোগিতা করেন সাকিরুল ইসলাম খাঁন তারপর বিকাল ৬টায় শুরু হয় বনভোজনের অত্যন্ত আকর্ষনীয় ইভেন্ট র্যাফেল ড্র।
র্যাফেল ড্র খেলাটি পরিচালনা করেন আইয়ুব চৌধুরী হারুন। প্রফেসর নোয়াব মিয়া, মো রহিজ উদ্দিন, আনোয়ার হোসেন তালুকদার (স্বপন) ও সাকিরুল ইসলাম খান (সাকির) এবং শাহীনুর রহমান র্যাফেল ড্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার স্বর্নালংকার সেট সহ মোট ১১টি পুরস্কার প্রদান করা হয়।এবার বনভোজনে অর্থ সচিবের দায়িত্ব পালন করেন মারুফুল হক চৌধুরী, মোঃ সুমন মিয়া আপ্যায়নে দায়িত্ব ছিলেন মোঃ আরিফ মিয়া, মোঃ সাইফুল ইসলাম আলমগীর, মোঃ আবুল কালাম লিটন, মোঃ ইসলাম ওবায়দ, মোঃ হুমায়ুন কবির চেীধুরী, মোঃ সাদেক আহমেদ, রেজা-ই-রাব্বি, মনিরুল হক মিঠু, জাহাঙ্গীর আলম, এনামুল হক, সবজুল মমিন তালুকদার, মোঃ শাহজাহান মিয়া, বশির আহমেদ প্রমুখ।
বনভোজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুল ইসলাম এবং সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, আরো উপস্থিত ছিলেন কমিউনিটির উপদেষ্টা হাজী আবু মুছা খাঁন, মার্কস হোম কেয়ারের- মোঃ আমির হাসেন কামাল। বিশিষ্ট ব্যবসায়ী শফি উদ্দিন কামাল এবং আরো উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়ীয়া সোসাইটির সাবেক সভাপতি সেলিম পাঠান, মোহাম্মদ হেলাল মিয়া, কসবা উপজেলার সভাপতি ফরহাদ উদ্দিন এবং সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও প্রফেসর আঃ রউফ, মোঃ বরকত চৌধুরী এবং বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপিকা হোসনে আরা জালালী প্রমুখ।
সবশেষে বনভোজনের আহবায়ক মোঃ রহিজ উদ্দিন এবং কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার (স্বপন) বনভোজন মিলনমেলায় উপস্থিত হয়ে বনভোজনকে সাফল্য মন্ডিত করে তোলায় উপস্থিত সকল অতিথিবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করে বনভোজন ২০২৬ এর সমাপ্তি ঘোষনা করেন।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3102 বার পঠিত)
(2620 বার পঠিত)