শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অ্যাটর্নি মঈন চৌধুরীকে ‘প্রবাস-বন্ধু’ খেতাব

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

অ্যাটর্নি মঈন চৌধুরীকে ‘প্রবাস-বন্ধু’ খেতাব

‘প্রবাস-বন্ধু’ খেতাব পেলেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার, বাংলাদেশি-আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরী। অভিবাসীদের সামগ্রিক কল্যাণে আইনগত লড়াইয়ের পাশাপাশি কমিউনিটির অগ্রগতিতে নিরন্তর কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এ খেতাব দিয়েছে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি।

গত ২০ মে নিউইয়র্কে ‘এশিয়ান-আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডারস হেরিটেজ মাস’ উপলক্ষে বহুজাতিক এক সমাবেশে ‘প্রবাস-বন্ধু’ খেতাব সম্বলিত বিশেষ ঘোষণা পত্রটি অ্যাটর্নি মঈন চৌধুরীর হাতে হস্তান্তর করেন স্টেট অ্যাাসেম্বলিম্যান স্টিভেন রাগা। উল্লেখ্য, এর কয়েক বছর আগে অ্যাটর্নি মঈন চৌধুরীকে উদীয়মান কমিউনিটির পাশে সরব থাকার জন্যে ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ প্রদান করা হয়।

এ অনুষ্ঠানের আয়োজক সংগঠনের মধ্যে ছিল ইউনাইটেড শেরপা অ্যাসোসিয়েশন, এপেক্স ফর ইয়ুথ, দেশীজ রাইজিং আপ অ্যান্ড মুভিং, এশিয়ান আমেরিকান ফর ইক্যুয়ালিটি, কোয়ালিশন ফর এশিয়ান আমেরিকান চিল্ড্রেন এ্যান্ড ফ্যামিলিজ, মেট্রোপ্লাস, এশিয়ান আমেরিকান ফেডারেশন, থাই ইউএসএ এবং অধিকার।

এ সমাবেশে এশিয়ান আমেরিকানদের কল্যাণে অবদানের জন্যে লিগ্যাল এইড সোসাইটির প্রধান নির্বাহী টেইলা কার্টার, ফিলিপাইন আমেরিকান কমিউনিটির এক্সিকিউটিভ কাউন্সিল জুলিয়েট অননোয়েভা-পায়াবায়াবকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সমাবেশের বক্তারা দৃঢ় সংকল্প ব্যক্ত করেন, ভাগ্য গড়ার দেশে এসে অনৈক্য বাড়ালে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এশিয়ান হিসেবে, তাহলে অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যাবে।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির পক্ষে স্টিভেন রাগা বলেন, অভিবাসীদের রক্ত-ঘামে গড়ে ওঠা আমেরিকা সবসময়ই তাদের প্রতি কৃতজ্ঞ।অ্যার্টনি মঈন চৌধুরী এই সম্মাননা গ্রহণের অনুভূতি ব্যক্তকালে বলেন, এশিয়ান হিসেবে আমরা যত বেশি সংঘবদ্ধ থাকতে পারবো, ততোই সুফল আসবে প্রতিটি কমিউনিটিতে। কারণ ৪৮টি দেশ এবং ৩টি অঞ্চল নিয়ে গঠিত এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডারস, তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে সবকিছুতে আমরা জয়ী হতে পারবো। বহুজাতিক এ সমাজেও আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

Posted ৫:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.