নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। আগামী ১২ এপ্রিল রোববার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুইন্সের কুইন্সবোরো পারফর্মিং আর্টস সেন্টার এ এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজন করেছে আনন্দরধ্বনি ইনক. নিউইয়র্ক।
সহযোগিতায় রয়েছে কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইনক। আয়োজকরা জানিয়েছেন, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন প্রখ্যাত শিল্পী ড. সেজান মাহমুদ, যিনি সংগীত পরিবেশনার পাশাপাশি বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরবেন। আয়োজনে থাকবে গান, বাদ্যযন্ত্র পরিবেশনা এবং বাঙালিয়ানা ঘিরে নানা সাংস্কৃতিক উপস্থাপনা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং প্রবেশ সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধাও রাখা হয়েছে। এছাড়া গণপরিবহন ব্যবহার করে সহজেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। অনুষ্ঠানটি টিবিএন২৪-এ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেবে এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে আরও সম্পৃক্ত করবে।
Posted ১:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)