নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
অ্যাওয়ার্ড হাতে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক
আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস (এ,এ,বি,ই,এ) নিউইয়র্ক চ্যাপ্টার গত শনিবার, ২৬ মার্চ, ২০২২ লাগোয়ার্ডিয়া মেরিয়টের বলরুমে আয়োজন করলো তাদের বার্ষিক কনভেনশন-২০২২। সেই সাথে উদযাপন করলো বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষ। দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল সেমিনার, শিশু কিশোরের অংশগ্রহণে বিজ্ঞানমেলা, অঙ্কণ, রচনা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, সাধারণ সভা, প্লেনারি সেশন, নৈশভোজন এবং সংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে।
মেরিয়টের সেমিনার হলে অনুষ্ঠিত হয় চার পর্বের টেকনিক্যাল সেমিনার। ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা শাহ’র সহযোগিতায় সেমিনারের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার শামসুল ইসলামিক সিদ্দিক। সকাল ৯ ঘটিকায় সেমিনার উদ্বোধন করেন এ.এ.বি.ই.এ সংক্ষেপে আরিয়া’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম আজাদ। কী-নোট বক্তা ড. সুফিয়ান খন্দকার ছাড়াও আরো বারোজন প্রকৌশলী এবং আই টি বিশেষজ্ঞ সেমিনারে অংশগ্রহণ করেন। চতুর্থ পর্বে আলোচনার বিষয় ছিল “বাইডেনের অবকাঠামো বিল এবং নিউইয়র্ক সিটির অবকাঠামোর ওপর এর প্রভাব।”
এই পর্বে অংশগ্রহণ করেন নিউইয়র্ক সিটি ডিডিসি’র এসোসিয়েট কমিশনার ইঞ্জিনিয়ার আলী মল্লিক এবং নিউইয়র্ক শহরের খ্যাতিমান প্রকৌশল সংস্থার কর্মকর্তাবৃন্দ। বিকেল ৫:৩০ ঘটিকায় সেমিনার পরবর্তী সাধারণ সভায় গত এক বছরের সাফল্যগাঁথা তুলে ধরেন আবিয়া’র সেক্রেটারি ইঞ্জিনিয়ার দীপ্তিভূষণ বড়ুয়া, ফাইন্যানসিয়াল রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাবেহ সালেম তারেক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সালাম আজাদ।

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় দুই শতাধিক লোকের উপস্থিতিতে কনভেনশনের মূল পর্ব সন্ধ্যা সাত ঘটিকায় মেরিয়টের বলরুমে। শুরুতেই আবিয়া নিউইয়র্ক চ্যাপ্টার কার্যকরী পরিষদ ২০২১-২০২২ এর সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম সিদ্দিক। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম আজাদ। আবিয়া নিউইয়র্ক চ্যাপ্টার এর বিদায়ী প্রেসিডেন্ট মোঃ মাহমুদুজ্জামান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং নূতন কার্যকরী পরিষদের সদস্যদের অভিনন্দন জানান।
আবিয়া কনভেনশন ২০২২ এর প্রধান অতিথি কুইন্সবোরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস জুনিয়ারকে পরিচয় করিয়ে দেন কনভেনশন এর চেয়ারপার্সন অব বি ইভেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদিক। তিনি বলেন, কুইন্সবোরো প্রেসিডেন্ট একজন অত্যন্ত কর্মনিষ্ঠ মানুষ যার রয়েছে বাংলাদেশ কম্যুনিটির প্রতি অসীম ভালোবাসা। কুইন্সবোরো প্রেসিডেন্ট তার বক্তব্যে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের প্রশংসা করে বলেন, নিউইয়র্ক শহর বির্নিমাণে তাদের ভূমিকা অতুলনীয়। আবিয়া নিউইয়র্ক চ্যাপ্টার এর পক্ষ থেকে ডোনোভান রিচার্ডস জুনিয়রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ কম্যুনিটির উন্নয়নে নেতৃত্বদানের স্বীকৃতিস্বরূপ। ইঞ্জিনিয়ার মাহফুজুল হককে সম্মাননা সাইটেশন প্রদান করেন কুইন্সবোরো প্রেসিডেন্ট। প্রসঙ্গত: উল্লেখ্য যে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক একজন প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী এবং আবিয়া’র একজন আজীবন সদস্য।
আবিয়া নিউইয়র্ক চ্যাপ্টার এর পক্ষ থেকে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, মূল পর্বের কী-নোট বক্তা নিউইয়র্ক সিটি ডিডিসি’র এসোসিয়েট কমিশনার ইঞ্জিনিয়ার আলী মল্লিক, এআই ইঞ্জিনিয়ারস এর প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার আবুল ইসলাম, এম এন্ড জে ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ার মাকসুদ মালিক, এনটেক ইঞ্জিনিয়ারিং এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মেহদী আশারিয়ান, ইনারঅ্যাকটিভ কন্সট্রাকশন এন্ড ম্যানেজমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রাজ্জাক চোকদার এবং কুইন্স সোস্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইনক এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাহফুজুল হক।
ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সালাম আজাদ এবং ইঞ্জিনিয়ার দীপ্তি ভূষণ, বড়ুয়ার পরিচালনায় আবিয়া নিউইয়র্ক চ্যাপ্টার এর বিশেষ সম্মাননা পর্বে সন্মানিত করা হয বিশিষ্ট ব্যক্তিবর্গকে। তারা হলেন, সম্মানিত অতিথি মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর প্রতীক, ইন্টারপ্রেনার অফ দ্য ইয়ার ইঞ্জিনিয়ার রাজ্জাত চোকদার, ইঞ্জিনিয়ার শহীদ আহমেদ, লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম সিদ্দিক এবং ইঞ্জিনিয়ার নূরুলকে মরনোত্তর সম্মাননা।
আবিয়া পরিবারের শিশু-কিশোরদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন আবিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি ড, ফয়সল কাদের। পুরস্কার প্রাপ্ত শিশুকিশোর-নিশাত সুবাহ মালিহা, ইভান তারেক, রিমশা জোয়ার্দার, মেহেতাসীমা হাসান, সামসিয়া খান, মোঃ মুনতাসির, মাহদিয়া ফৈজা, ইভান শফি খালেদ, নওরিন রশীদ, মেহরিমা আফসা।
সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আবিয়া’র নিজস্ব শিল্পীবৃন্দ ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত অতিথি শিল্পী ডাঃ এহতেশাম তালুকদার এবং জনপ্রিয় কন্ঠশিল্পী রিজিয়া পারভীন। আবিয়া’র-হোমলেস ব্যাণ্ড পরিবেশনা করে একটি জনপ্রিয় লোকগান ‘বসন্ত বাতাসে’। স্বাধীনতা দিবস এবং নববর্ষ উদযাপন উপলক্ষে শিল্পীরা পরিবেশনা করেন কয়েকটি দেশাত্ববোধক গান।
শিশু শিল্পী দেবাঙ্গণা কুন্ড’র ইংরেজী গান দর্শক-শ্রোতাকে মনমুগ্ধ করে রাখে কিছুক্ষণের জন্য। ডঃ সৌগত সরকার এর বাঁশিতে সুরগুলো ‘সব কটা জানালা খুলে দাওনা’ সবাইকে আবেগাপ্লুত করে তোলে। ড. নজরুল ইসলাম আবৃত্তি করেন সৈয়দ শামসুল হকের বিখ্যাত কবিতা ‘আমার পরিচয়’ সাথে বাঁশিতে সঙ্গত করেন ড. সৌগত সরকার। একটি জনপ্রিয় আধুনিক গান পরিবেশন করেন ওয়াশিংটন ডি.সি থেকে আগত আবিয়া সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ড. ফয়সল কাদের। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শাহপার ইসলাম মিমি, ফারজানা সুলতানা, মাহমুদ চৌধুরী, তরুণ চন্দ, আরিফ আহমেদ অর্নব, শামিম আকতার, জুবাইদা রহমান সেলু, অবনী কুন্ড, আব্দুল্লাহ আল মামুন, শামীম আহসান জুয়েল, মোঃ মহসিন এবং মোঃ শরীফ। বাংলাদেশের গানের সাথে নৃত্য পরিবেশন করে তিন কিশোর শিল্পী—অংকন, সিফাত, নাফিজ। অনুষ্ঠান শেষে অতিথিদের দই, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh