শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আর্থিক প্রতারণার অভিযোগে নিউইয়র্কের লে. গভর্নরের পদত্যাগ

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

আর্থিক প্রতারণার অভিযোগে নিউইয়র্কের লে. গভর্নরের পদত্যাগ

ঘুষ গ্রহণ এবং নির্বাচনী অভিযানের সঙ্গে জড়িত আর্থিক প্রতারণার অভিযোগে নিউইয়র্ক স্টেটের লে: গভর্নর ব্রায়ান বেঞ্জামিনকে গত ১২ এপ্রিল মঙ্গলবার গ্রেফতারের পর তিনি পদত্যাগ করেছেন। গ্রেফতার করার পর বেঞ্জামিনকে ম্যানহাটানের ইউএস সাউদার্ন ডিষ্ট্রিক্ট কোর্টে ইউএস ম্যাজিষ্ট্রেট জজ ওনা ওয়াঙ এর সামনে হাজির করা হয়। এরপর তিনি পদত্যাগপত্র পাঠান। গভর্নর ক্যাথি হকুল মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে বলেছেন, আমি ব্রায়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং তা অবিলম্বে কার্যকর হবে।

তিনি বলেন, আইনগত প্রক্রিয়া চলাকালে ব্রায়ান এবং আমার কাছে সুস্পষ্ট হয়েছে যে তিনি লেফটেন্যান্ট হিসেবে দায়িত্বে থাকতে পারেন না। নিউইয়র্কারদের অধিকার রয়েছে তাদের সরকারের ওপর আস্থা বজায় রাখার এবং আমি প্রতিদিন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। গত বছর বেশ ক’জন নারী যখন গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনয়ণ করে তখন তাকে পদত্যাগ করতে হয় এবং লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকুল তার স্থরাভিষিক্ত হন। এরপর তিনি বেঞ্জামিনকে তার লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ দান করেন। হকুল গত সপ্তাহেও বেঞ্জামিনের প্রতি তার সমর্থনের কথা ঘোষণা করেছেন।

সাবেক স্টেট সিনেটর ব্রায়ান বেঞ্জামিনকে গত মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় তিনি গতবছর নিউইয়র্ক সিটি কম্পট্রোলার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে একজন রিয়েল এস্টেট ডেভেলপারদের কাছে অবৈধ উপায়ে ডোনেশন গ্রহণ করেন এবং বিনিময়ে তিনি উক্ত বিনিয়োগকারী স্টেটের তহবিল থেকে অর্থ লাভের ব্যবস্থা করে দেন বলে অভিযোগ আনা হয় এবং তদন্তে তা প্রমাণিত হয়েছে বলেও জানা গেছে। ডেভেলপার জেরাল্ড মিগডলকে গত নভেম্বরে গ্রেফতা করা হয় এবং তার বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতায় তিনি যে অর্থ প্রদান করেছেন সেই উৎস গোপন করার অভিযোগ আনা হয়। জাস্টিস ডিপার্টমেন্ট কর্মকর্তারা বলেছেন যে এ ঘটনায় জড়িত আরেক ব্যক্তি, তিনিও নিউইয়র্ক সিটি কম্পট্রোলার পদে প্রার্থী ছিলেন, কিন্ত তখন তিনি বেঞ্জামিনের নাম প্রকাশ করেননি। ওই সময় বেঞ্জামিন একজন স্টেট সিনেটর ছিলেন এবং কম্পট্রোলার পদে দলীয় প্রাইমারিতে চতুর্থ অবস্থানে ছিলেন।

ব্রায়ান বেঞ্জামিনকে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ায় তার সমালোচকরা এখন ক্যাথি হকুলকে তুলোধুনা করছে তার বিচক্ষণতার অভাবের কারণে এবং অভিযোগ তুলছে যে স্টেট গভর্নর ফান্ড রেইজিং এর নামে মাসের পর মাস দুর্নীতিমূলকভাবে অর্থ আহরণ করেছেন এবং ব্যবসায়ীদের স্টেটের তহবিল থেকে অর্থ লাভের সুযোগ করে দিয়েছেন। অভিযোগকারীরা আরও বলেছেন যে অ্যালবেনি দীর্ঘদিন ধরেই দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে। বিত্তবান ও ক্ষমতাধরদের অর্থের জন্য রাজনীতিবিদরা স্টেটের আনুকূল্যের বাণিজ্য করছেন। এখন তা বন্ধ করতে হবে।

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.