নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
বাংলাদেশী ক্যাবীদের প্রথম সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক এর নির্বাচনে সভাপতি পদে সালমান জাহিদ জুয়েল নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সংগঠনের কার্যকরী পরিষদের চারটি সদস্য পদে আহবাবুল চৌধুরী আহবাব, মোরশেদ খান শিবলী, নাসির উদ্দিন মালিক ও মোহাম্মদ সেলিম ভূইয়া বিজয়ী হয়েছেন। বিপুল উৎসাহ-উদ্দীপনায় গত ১ মার্চ মঙ্গলবার এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে মোহাম্মদ আব্দুস সালাম (প্রধান নির্বাচন কমিশনার), মোহাম্মদ আরশাদ হোসেন ও মোহাম্মদ খান বাসার দায়িত্ব পালন করেন। নির্বাচনী তফসিল মোতাবেক ১ মার্চ মঙ্গলবার উডসাইডের গুলশান ট্যারেসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সংগঠনের কার্যকরী পরিষদের ১৫টি কার্যকরী পরিষদের মধ্যে সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে চারের অধিক প্রার্থী থাকায় এই দুই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে একক প্রার্থী থাকায় তাদেরকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুস সালাম জানান, নির্বাচন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এজন্য প্রার্থী, ভোটার সহ সংশ্লিস্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জানান, ইতিপূর্বে প্রাথমিকভাবে বিজয়ীরা হলেন: সহ সভাপতি- মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক- মোহাম্মদ সিদ্দিকুর রহমান (সিদ্দিক), যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক- একেএম রশীদ, কোষাধ্যক্ষ- শাহেদুল হক (রওশন), সহ কোষাধ্যক্ষ- হাবিবুর রহমান তুহিন, সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ এম রহমান, প্রচার সম্পাদক- মোহাম্মদ আমিনুর রহমান খোকন এবং দপ্তর সম্পাদক- মুন্সী মোহাম্মদ হোসেন। তবে সোসাইটির ক্রীড়া সম্পাদক পদটি শূন্য রয়েছে। এই পদে মনোনয়নপত্র জমা দেয়ার পর তা প্রত্যাহার করে নেওয়ায় পদটি শূন্য রয়েছে।
মঙ্গলবার ভোট গ্রহণ শেষ ও গণনার পর প্রায় মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুস সালাম ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি সালমান জাহিদ জুয়েল ও বিজিত সভাপতি রফিকুল ইসলাম জিয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। নিউইয়র্ক (ইউএনএ)
Posted ৯:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh