বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ই-বাইকের নিরাপদ পার্কিং আনছে নিউইয়র্ক

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ই-বাইকের নিরাপদ পার্কিং আনছে নিউইয়র্ক

নিউইয়র্ক সিটিতে সাইকেল ব্যবহার আরও নিরাপদ ও সুবিধাজনক করতে বড় উদ্যোগ নিয়েছে সিটি প্রশাসন। চলতি বছরের শেষ নাগাদ পাঁচটি বরো জুড়ে ৫০০টি নতুন ‘নিরাপদ বাইক পার্কিং হাব’ নির্মাণের ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটির পরিবহন বিভাগ (DOT)। বিশেষ করে ছোট অ্যাপার্টমেন্টে বসবাসকারী ই-বাইক ও কার্গো বাইক ব্যবহারকারীদের জন্য এই উদ্যোগ স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিরাপদ পার্কিং সুবিধা বাড়ানোর মাধ্যমে বাইক চুরি কমানো, পরিবেশবান্ধব যাতায়াত উৎসাহিত করা এবং শহরের কার্বন নিঃসরণ হ্রাস করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

নিউইয়র্ক সিটির পরিবহন বিভাগের কমিশনার মাইক ফ্লিন গত ৪ মে সোমবার ‘নিরাপদ বাইক পার্কিং কর্মসূচি’ ঘোষণা করেন। এর আওতায় চলতি বছরের শেষ নাগাদ শহরের পাঁচটি বরোতে ৫০০টি নিরাপদ বাইক পার্কিং পয়েন্টের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে।সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে সাইকেল মালিকানার ক্ষেত্রে বিদ্যমান বড় বাধাগুলো দূর করা সম্ভব হবে।

বিশেষ করে যেসব নিউইয়র্কবাসী ছোট অ্যাপার্টমেন্টে থাকেন এবং ই-বাইক বা কার্গো বাইক ঘরের ভেতর রাখার পর্যাপ্ত জায়গা পান না, তারা শিগগিরই রাস্তায় নিরাপদে বাইক রাখার সুযোগ পাবেন।এই পার্কিং ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো ছাউনিযুক্ত বা ঢাকা কাঠামো। পরিবহন বিভাগ জানিয়েছে, এসব ইউনিট আবাসিক এলাকার রাস্তার ধারের কার্ব লেনে স্থাপন করা হবে। বিভিন্ন ধরণের ডিজাইনের মধ্যে ছোট আকারের ইউনিটের পাশাপাশি উচ্চ-ক্ষমতাসম্পন্ন পার্কিং ব্যবস্থাও থাকবে।

নিরাপদ যাতায়াতের পর নিরাপদ বাইক পার্কিংয়ের অভাবই নিউইয়র্কবাসীদের সাইকেল ব্যবহার না করার দ্বিতীয় প্রধান কারণ বলে জানিয়েছেন পরিবহন বিষয়ক অ্যাডভোকেসি গ্রুপ ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস-এর নির্বাহী পরিচালক বেন ফার্নাস। এছাড়া নিউইয়র্ক সিটির প্রায় ২৬ শতাংশ পরিবার কোনো না কোনো সময় বাইক চুরির শিকার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নিরাপদ পার্কিং সুবিধা নিশ্চিত করা গেলে আরও বেশি মানুষ সাইকেল ব্যবহারে উৎসাহিত হবে, যা শহরের কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউইয়র্কবাসী এখন nycdotprojects.info অনলাইন পোর্টালের মাধ্যমে প্রস্তাবিত বাইক পার্কিং হাবগুলোর অবস্থান সম্পর্কে মতামত জানাতে পারবেন। সেখানে তারা কোন ধরনের বাইক রাখতে চানÑযেমন সাধারণ বাইক, ই-বাইক, কার্গো বাইক বা অ্যাডাপ্টিভ বাইক-এবং কত সময়ের জন্য রাখতে চান, সে তথ্যও দিতে পারবেন। একটি সদস্যপদ কর্মসূচির আওতায় নাগরিকরা এসব পার্কিং স্পেস ব্যবহার করতে পারবেন। এতে বার্ষিক দীর্ঘমেয়াদী ফি, ঘণ্টাভিত্তিক ভাড়া এবং বিশেষ ছাড়ে সদস্য হওয়ার সুযোগও রাখা হবে।

Posted ১:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.