নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
আগামী ৭ জুন রোববার উৎসব গ্রুপের দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে নিউিইয়র্ক শহরের কুইন্সের জ্যামাইকা এলাকার আরচি স্প্রিংগার পার্কে ( Archie Springer Park, Marrick Blvd)। এই ফ্যাষ্টিভ্যালে সঙ্গীত পরিবেশন করবেন প্রতীক হাসান, নাজু আখন্দ, ডিজে রাহাত, পারভেজ সাজ্জাদ, কামরুজ্জামান বকুল, রেশমী মির্জা ও সুজন আরিফ।
বাংলাদেশ ফেষ্টিভ্যালে নাচ ও গানের মনোজ্ঞ অনুষ্ঠান ছাড়াও থাকবে শিশুদের খেলার ব্যবস্থা, হালাল খাবারের স্টল এবং বুটি, জুয়েলারী ও নানা পণ্যের স্টল। এদিন সকাল ১০টা থেকে রাত ৯টা অবধি অনুষ্ঠান চলবে। এই ফ্যাষ্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা উৎসব গ্রুপের সিইও রায়হান জামানের সঙ্গে যোগাযোগ করতে পারেন: ৯১৭-৬৫৭-০৩৭২
Posted ২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)