নিউইয়র্ক : | শুক্রবার, ২৯ মে ২০২৬
আগামী ৭ জুন রোববার উৎসব গ্রুপের দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে নিউিইয়র্ক শহরের কুইন্সের জ্যামাইকা এলাকার আরচি স্প্রিংগার পার্কে (Archie Springer Park, Marrick Blvd)। এই ফ্যাষ্টিভ্যালে সঙ্গীত পরিবেশন করবেন প্রতীক হাসান, নাজু আখন্দ, ডিজে রাহাত, পারভেজ সাজ্জাদ, কামরুজ্জামান বকুল, রেশমী মির্জা ও সুজন আরিফ।
বাংলাদেশ ফেষ্টিভ্যালে নাচ ও গানের মনোজ্ঞ অনুষ্ঠান ছাড়াও থাকবে শিশুদের খেলার ব্যবস্থা, হালাল খাবারের স্টল এবং বুটি, জুয়েলারী ও নানা পণ্যের স্টল। এদিন সকাল ১০টা থেকে রাত ৯টা অবধি অনুষ্ঠান চলবে। এই ফ্যাষ্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা উৎসব গ্রুপের সিইও রায়হান জামানের সঙ্গে যোগাযোগ করতে পারেন: ৯১৭-৬৫৭-০৩৭২
Posted ১২:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)