শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিডিসির সতর্কবার্তা

এইচএমপিভি সংক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রে বাড়ছে উদ্বেগ

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

এইচএমপিভি সংক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রে বাড়ছে উদ্বেগ

করোনা মহামারির মধ্যে সতর্কতা হিসেবে চীনে অনেককে মাস্ক পরতে দেখা যায়। ফাইল ছবি : রয়টার্স

মানব মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের বৃদ্ধি চীনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার পর, যুক্তরাষ্ট্রেও এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এসব তথ্য জানায়। তবে সংক্রমণ বাড়লেও সিডিসি জানিয়েছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে এবং এইচএমপিভি সংক্রমণ এখনো ‘পূর্ব-প্যান্ডেমিক স্তরে’ রয়েছে।

চীনের সরকারি সূত্রগুলো জানিয়েছে, ১৪ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এইচএমপিভি সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও চীনা সরকার এটিকে শীতকালীন ঋতুতে সাধারণ সংক্রমণ হিসেবেই দেখছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এবারের সংক্রমণ গত বছরের তুলনায় কম মাত্রায় রয়েছে এবং রোগের তীব্রতাও কম।

মানব মেটাপনিউমোভাইরাস সাধারণ সর্দি-জ্বরের মতো উপসর্গ তৈরি করে। এতে কাশি, জ্বর, সর্দি, গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা যায়। এই ভাইরাস প্রথম আবিষ্কার হয় ২০০১ সালে এবং শীতকালীন ফ্লু মৌসুমে এর প্রাদুর্ভাব বেশি হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাস শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষিত প্রায় ১৩ হাজার ৮শ রোগীর মধ্যে ১.৯৪ শতাংশ এইচএমপিভি পজিটিভ ছিলেন। তুলনায়, ফ্লু সংক্রমণ ছিল ১৮.৭১ শতাংশ এবং কোভিড-১৯ ছিল ৭.১০ শতাংশ।

সিডিসি জানিয়েছে, বেশিরভাগ মানুষই এইচএমপিভি সংক্রমণ থেকে বিশ্রাম, পানি পান এবং ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন।জানা গেছে, এখনও এই ভাইরাস প্রতিরোধে কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। এ বিষয়ে মডার্না একটি কার্যকর টিকা তৈরির চেষ্টা চালাচ্ছে।যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশেও শীতকালে শ্বাসযন্ত্রজনিত সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা যায়। সিডিসি সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে এবং সংক্রমণ এড়াতে হাত ধোয়া ও শ্বাসযন্ত্রের সুরক্ষার মতো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে।

Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.