শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এডিটরস কাউন্সিলের সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

এডিটরস কাউন্সিলের সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা

প্যানডেমিকের কারণে দীর্ঘ বিরতির পর নিউইয়র্কের সবচেয়ে পুরনো ৯টি পত্রিকার সম্পাদকবৃন্দকে নিয়ে গঠিত এডিটরস’ কাউন্সিলের বৈঠক হলো গত সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে। বৈঠকে পরিবর্তিত এবং সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশ কম্যুনিটিতে বাংলা ভাষার সংবাদপত্রসমূহের দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের কথা তুলে ধরে সম্পাদকবৃন্দ কম্যুনিটির ব্যবসা বাণিজ্যসহ, সামাজিক ও সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অগ্রগতিতে আরো সংশ্লিষ্টতার ওপর গুরুত্বারোপ করেন। সেই সাথে প্যানডেমিক পরবর্তী সময়ে কম্যুনিটিতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন। সম্পাদকবৃন্দের আলোচনায় উঠে আসে যে, করোনা মহামারীর বিশাল আঘাত সত্ত্বেও নিউইয়র্কের বাংলাদেশ কম্যুনিটি ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। তাঁরা করোনা মহামারীতে যারা বিগত হয়েছেন তাদের কথাও অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পত্রিকার সম্পাদকবৃন্দ হৃদ্যতাপূর্ণ আলোচনায় নতুন প্রযুক্তি এবং সামাজিক মাধ্যমের ব্যাপক উত্থান সত্ত্বেও বাংলাদেশ কম্যুনিটিতে এথনিক মিডিয়া হিসাবে বাংলা সংবাদপত্রের উত্তরোত্তর বিপুল চাহিদার কথা তুলে ধরেন। তারা এই চাহিদা পূরণে সর্বাত্মক চেষ্টার পাশাপাশি বিজ্ঞাপনের মূল্যকে ন্যূনতম সমতায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সম্পাদকবৃন্দ সকলেই ঐকমত্য পোষণ করেন যে, গত ৩৭ বছর ধরে নিউইয়র্ককে আজকের প্রাণবন্ত অবস্থায় নিয়ে এসেছে বাংলা ভাষার সংবাদপত্রগুলোই। এই কম্যুনিটিকে সেবা ও পৃষ্ঠপোষকতা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে আরো অনেকদূর। তারা পাঠক এবং বিজ্ঞাপনদাতাসহ বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে বিশেষ মোনাজাতে বাংলাদেশ কম্যুনিটির উত্তরোত্তর অগ্রগতি এবং বাংলা সংবাদপত্রগুলো আরো দৃঢ় ভূমিকা পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে শক্তি সঞ্চয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডিটর্স’ কাউন্সিলের এই সভার আয়োজক সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। এরপর ইফতারির মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এডিটর্স কাউন্সিলের এই সভায় উপস্থিত ছিলেন, সাপ্তহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম.এম. শাহীন, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। ডা. চৌধুরী সারওয়ারুল হাসান সভায় উপস্থিত থাকতে পারেননি।

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.