বাংলাদেশ ডেস্ক : | শুক্রবার, ২৯ মে ২০২৬
নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা লেফটেন্যান্ট ফজিলাতুন নেছা ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (এএপিআই) হেরিটেজ মান্থ উপলক্ষে গত ২১ মে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বিএপিএ) জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা, নেতৃত্বগুণ এবং কমিউনিটির প্রতি দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। কর্মজীবনে তিনি যে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা এনওয়াইপিডির ভেতরে ও বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ফজিলাতুন নেছার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। তার এ সাফল্য নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করা হয়।
Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)