নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
নিউইর্য়ক পুলিশের সর্ববৃহৎ ফ্রেটারনেল অর্গানাইজেশন এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির উদ্যোগে ১৮ তম বার্ষিক ইফতার ডিনার ও এওর্য়াড বিতরণী অনুষ্ঠিত হয়েছে । গত ৩ মার্চ মঙ্গলবার সিটির ডাউনটাউনে অবস্থিত পুলিশ হেডকোর্য়াটারের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র জোহরান মামদানি এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ কমিশনার জেসিকা টিস ।
অনুষ্ঠানের শুরুতেই সোসাইটির হেরিটেজ ভিডিও প্রদর্শন, কোরআন থেকে তিলাওয়াত ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তারের সভাপতিত্বে ও সার্জেন্ট কাসিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মামদানি বলেন, রমজান মাস আমার সবচেয়ে পছন্দের মাস। মুসলিম সোসাইটির ইফতার ডিনারে প্রথম মুসলিম মেয়র হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিশেষ অতিথির বক্তব্যে নিউইর্য়ক পুলিশ কমিশনার জেসিকা টিস এনওয়াইপিডিতে কর্মরত ইউনিফর্ম ও সিভিলিয়ান মিলে মোট সাড়ে তিন হাজার মুসলিম কর্মকর্তার কথা উল্লেখ করে বলেন, পবিত্র রমজান মাসে মুসলিম সোসাইটির এই ধরনের চমৎকার আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার ।
এতে আরও বক্তব্য দেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম শামসি আলী, ইসলামিক সেন্টার অব ক্যাপিটাল ডিস্ট্রিকের মিনিস্টারিয়াল কো-অর্ডিনেটর ইমাম আব্দুল রহমান ইয়াকি। বক্তারা মুসলিম সোসাইটির সদস্যদের ঐক্য , সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ করেন এবং মুসলিম কমিউনিটির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ।
বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও ইফতার ডিনারে পুলিশ বিভাগে কর্মরত বিপুল সংখ্যক ইউনিফর্ম, সিভিলিয়ান কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন। প্রতিবছরের ন্যায় এ বছরেও বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৯ মনোনীত ব্যক্তিদের হাতে এওর্য়াড তুলে দেন পুলিশ কমিশনার জেসিকা টিস। এওয়ার্ডপ্রাপ্ত ১১ জন এনওয়াইপিডির এক্সিকিউটিভ অফিসাররা হলেন ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তার, কারাম চৌধুরী , ওয়াসিস খানজাদা, আসিফ ইকবাল, মোবিন ইয়াসিন, মোহাম্মদ এলটনি, জিজিম পালাস এবং ক্যাপ্টেন জগহাম আব্বস, আয়ান আহমেদ, মোহাম্মদ আহমেদ, সুমন সাঈদ।
এছাড়া এওর্য়াডপ্রাপ্ত অন্যান্যরা হলেন ফ্যাসলিটি ম্যানেজম্যান্ট ডিভিশনের ডাইরেক্টর ওমরান মালিক , ৭০ প্রিসিঙ্কটের লেফটেন্যান্ট আজিজ সিদানি, পিবিএ ট্রাস্টি অফিসার জোয়ান জুবিজারেতা , কমিউনিটি অ্যাফেয়ার্সের সার্জেন্ট কে.এম.হাসনাত , ৪৩ প্রিসিঙ্কটের গোয়েন্দা পুলিশ মোহাম্মদ মালিক , আইএবির গোয়েন্দা পুলিশ ডিলেক টুসকো, ৭৮ প্রিসিঙ্কটের অফিসার নাসের আলসুবাই , ট্রানজিট ডিস্ট্রিক ৩৩ অফিসার মোহাম্মদ হোসাইন , পেট্রোল বরো ব্রুকলিন নর্থের ফয়সাল এলওয়ান , ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট সিকান্দর হক, ফ্যাসলিটি ম্যানেজম্যান্ট ডিভিশনের কাস্টডিয়ান ফ্রেড কার্টার , জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম শামসি আলী, কমিউনিটি এক্টিভিস্ট ডঃ চলই ব্রেয়ার , শাহরিয়ার রহমান, ডঃ ইজাজ আহমেদ, মুহম্মদ মোস্তফা , মেমো শীস কাবাবের স্বত্বাধিকারী মুসলাম একবি।
নিউইর্য়ক সিটির নাগরিকদের প্রতি নিঃস্বার্থ নিষ্ঠা এবং সেবার স্বীকৃতিস্বরুপ এবং মুসলিম সোসাইটিকে সমর্থন ও উন্নয়নে নিরন্তর প্রচেষ্ঠার জন্য এসব এওয়ার্ড প্রদান করা হয় বলে সংগঠনটির সভাপতি ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তার জানান। সমাপনী বক্তব্য সভাপতি পুরো অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত সকল অতিথিবৃন্দ, স্বেচ্ছাসেবী সদস্যদের পাশাপাশি যারা আর্থিক ও অন্যান্যভাবে সহায়তা করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ দেন ।
Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2342 বার পঠিত)