বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এবিসিএসকো’র বার্ষিক পারিবারিক মিলনমেলা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

এবিসিএসকো’র বার্ষিক পারিবারিক মিলনমেলা

নিউইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানর পার্টি হলে গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন (এবিসিএসকো)-এর বার্ষিক পারিবারিক মিলনমেলা ও নৈশভোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাহাঙ্গীর আহমেদ রুবেল। এরপর যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে গত ২০ ডিসেম্বর আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় অর্ধশতাধিক শিশু শিল্পীর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন জাহাঙ্গীর আহমেদ রুবেল ও রহিমা বেগম। এ কার্যক্রমে সহযোগিতা করেন শীলা মুহিত, কানিজ হুসনা আকবরী, একেএম হক, নিজাম উদ্দিন ও মুসাদ্দেক আলম।

বিচারকমণ্ডলী শিশুদের চিত্রকর্ম গভীরভাবে পর্যালোচনা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করতে না পারায় প্রতিটি চিত্রকর্মের নান্দনিকতা ও নিখুঁত উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ সবাইকে যৌথভাবে প্রথম স্থান অর্জনকারী হিসেবে ঘোষণা করা হয়। এ পর্বটি সমন্বয় করেন আনোয়ার পারভেজ। অনুষ্ঠানে এবিসিএসকোর কোর ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তা ও বিভিন্ন সেন্টারের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কোর কমিটির পক্ষে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম এবং সেন্টার প্রতিনিধিদের পক্ষে বক্তব্য দেন তানজিলা চৌধুরী ও মো. মাহফুজুল হক।

এ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মোড়ক উন্মোচন করেন ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন অধ্যাপিকা হুসনে আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন স্মরণিকার সম্পাদক মনজুর কাদের, সহ-সম্পাদক মো. মাহফুজুল হক ও নিজাম উদ্দিন এবং সম্পাদনা উপদেষ্টা রহিমা বেগম, জাহাঙ্গীর আহমেদ রুবেল, আনোয়ার পারভেজ, মো. শফিকুল ইসলাম, একেএম হক, ইব্রাহিম বড় ভূঁইয়া, জুবায়ের রানা, মোকাররম চৌধুরী ও আবুহেনা কামাল।

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, লোকাল ৩৭১-এর পক্ষে সু চ্যাঙ, আর্মেনিয়া উইকারস ও ড্যারেন রবিনসন বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সেন্টারে কর্মরত বাংলাদেশি ইউনিয়ন ডেলিগেটদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়।

এনবিসিএস-এর প্রেসিডেন্ট ডা. নাফিসুর রহমান, সাধারণ সম্পাদক হেলালে আলম টিটু, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং হাউজিং অথরিটি ও নাইচার প্রতিনিধিসহ বিপুলসংখ্যক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্ত শিশুদের পরিবেশনায় ছড়াপাঠ, গান ও নৃত্যে অংশ নেয় সামরীন, তালিহা, ফাতিহা, আরলিন, মৃদুলা, রোদেলা ও তিতলী। আবৃত্তি পরিবেশন করেন ফারহানা রাকা, বনানী সিনহা, মোকাররম চৌধুরী ও মুমু আনসারী। সঙ্গীত পরিবেশন করেন প্রতিভা দাশ, তফুরা আক্তার, শীপ্রা পাল, রিয়া হোসেন, দেবাশীষ রায়, পারিজাত দাশ, আনোয়ার পারভেজ, রন্টি দাশ ও শাহ মাহবুব।
সঙ্গীত আয়োজনে বিশেষ অবদানের জন্য শাহ মাহবুব এবং স্মরণিকা ও এলইডি প্রদর্শনের কারিগরি সহযোগিতার জন্য মো. মাহফুজুল হককে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নূপুর চৌধুরী ও মনজুর কাদের।

Posted ১২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.