বাংলাদেশ রিপোর্ট : | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
ওভারটাইম কেলেঙ্কারিতে জড়িত নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ২৯ জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাদের দায়িত্ব নতুন করে বন্টন করা হয়েছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়েছে, তাদের মধ্যে জেফ্রি ম্যাড্রে নামে একজন আছেন, যিনি তার অধ:স্তন নারী অফিসারকে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বিনিময়ে ১০০,০০০ ডলার ওভারটাইম হিসেবে আয় করার সুযোগ দেন।
আরো কয়েকজন নারী অফিসারকে তার সঙ্গে যেণ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন, এমন অভিযোগ রয়েছে। কমিশনার ডেসিকা টিশ অবৈধভাবে বিপুল পরিমাণের ওভারটাইম গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর অভিযুক্ত জেফ্রি ম্যাড্রের সম্প্রতি পদত্যাগ করেছেন। অভিযুক্ত সকল অফিসারের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন এনওয়াইপিডি’র কমিশনার।
নিউইয়র্ক টাইমস এনওয়াইপিডি’র সংশ্লিষ্ট অফিসারদের পে-রোল রেকর্ড এবং পুলিশের অভ্যন্তরীণ নথি অনুসারে, নতুন করে পদায়নপ্রাপ্ত বেশ কয়েকজন নারী অফিসার সরাসরি ম্যাড্রের অধীনে কাজ করেছিলেন। দুজন অফিসার যারা মিঃ ম্যাড্রের জন্য কাজ করেছিলেন তারা ওভারটাইম হিসেবে যৌথভাবে ৩১২,৭৬৯ ডলার অর্থ আয় করেছেন। অন্য দু’জন অফিসার, যারা এক বছরেই যৌথভাবে ওভারটাইম নিয়েছেন প্রায় ২৮৯,০০০ ডলার। তারা সম্প্রতি পুলিশের অপারেশন ব্যুরো থেকে বদলি হয়েছেন।
এই ব্যুরোর নেতৃত্বে ছিলেন ক্বাজ ডট্রির নামে এক শীর্ষ কর্মকর্তা। ওভারটাইম কেলেঙ্কারিতে জড়িত ১১ জন অফিসারকে এনওয়াইপিডির পাবলিক ইনফরমেশন অফিস থেকে অপসারণ করে অন্যত্র দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনার জেসিকা টিশ গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে পাবলিক ইনফরমেশন অফিসের প্রধান তারিক শেপার্ড এর পরিবর্তে অন্য এক অফিসারকে ওই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। তদন্তকারী সংস্থার সিটি ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশন এর তদন্তকাজের সঙ্গে ফেডারেল তদন্তকারীরাও ওভারটাইম কেলেঙ্কারির তদন্তে যোগ দিয়েছে বলে নিউইয়র্ক টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
জেফ্রি ম্যাড্রে’র বিরুদ্ধে নারী অফিসারদের তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাবের তদন্তে এফবিআইও যুক্ত থাকবে যাতে তদন্ত যথাযথভাবে পরিচালিত হয়। এফবিআই এ সম্পর্কে কোনো মন্তব্য করা এড়িয়ে গেছে। ম্যানহাটান ডিষ্ট্রিক্ট অ্যাটর্নির অফিসও ওভারটাইম কেলেঙ্কারির তদন্ত করছে। ডিষ্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের একজম মুখপাত্র ড্যানিয়েল ফিলসন এক বিবৃতিতে বলেছেন যে, জেফ্রি ম্যাড্রের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর এবং বিরক্তিকর।
Posted ১২:১১ অপরাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh