বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিটন ডিসির রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে দেশটির একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।
এতে দ্বিখণ্ডিত ওই বিমান এবং হেলিকপ্টারটি বিমানবন্দরের পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে এ পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবিরিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছে পুলিশ কর্মকর্তা। তারা জানিয়েছে এখনও কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়া যায়নি। যদিও হতাহতের সঠিক কোনো তথ্য অফিশিয়ালি জানানো হয়নি। তবে শিঘ্রই এ বিষয়ে জানা যাবে বলে জানিয়েছে বিবিসি।
দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার বলেছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বারডিয়ার সিআরজে-৭০০ জেটের সঙ্গে সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের সংঘর্ষ হয়। ইতিমোধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিগ্যান বিমানবন্দরের কোল ঘেঁষা পোটোম্যাক নদীতে উদ্ধার কাজ পরিচালনায় একাধিক উদ্ধারকারী সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ আপাতত সকল উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রেখেছে।
দুর্ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তাকে অবিহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘ভয়াবহ’ ওই বিমান দুর্ঘটনা সম্পর্কে আমাকে অবিহিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই জরুরি ভত্তিতে কাজ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এক্সের এক পোস্টে বলেছেন, তিনি দুর্ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করছেন। দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh