শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের অভিষেক

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের অভিষেক

কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানকে শপথ পাঠ করাচ্ছেন সিটি কাউন্সিল স্পিকার এড্রিয়েন অ্যাডামস। এসময় উপস্থিত ছিলেন সিনেটর চাক শ্যুমার, আবু জাফর মাহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউইয়র্ক সিটির ডিস্ট্র্ক্টি-২৫ এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের অভিষেক অনুষ্ঠিত হয় গত ২৪ এপ্রিল। জ্যাকসন হাইটসের ৭৬ স্ট্রীট ও উডসাইড এভিন্যুর কর্ণারে অনুষ্ঠিত অভিষেকে ডেমোক্রেট দলীয় শীর্ষ স্থানীয় জন প্রতিনিধি ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস সিনেটে মেজরিটি লীডার সিনেটর চাক শ্যুমার।

শপথ বাক্য পাঠ করান নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পীকার এড্রিয়েন অ্যাডামস। শীর্ষ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে নিউইয়র্ক স্টেট এটর্নী জেনারেল লেটিশা জেমস, নিউইয়র্ক পাবলিক এডভোকেট এবং স্টেট গভর্নর প্রার্থী জুমানি উইলিয়ামস, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, এ্যাসেম্বলি ওম্যান ক্যাটালিনা ক্রুজ, সাবেক কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম, কংগ্রেসওম্যান গ্রেস মেং। বাংলাদেশী আমেরিকান কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুইন্স বরো কমিউনিটি বোর্ড-৪ এর মেম্বার বাংলা সিডিপ্যাপের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, মুর্শেদ আলম, মিলন সহ অনেকে। উল্লেখ্য শেখরের নির্বাচনী প্রচারণায় আবু জাফর মাহমুদ ও তার প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক নেতৃবৃন্দ ও কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের ভূয়সী প্রশংসা কেেরন। তারা বেেলন, নিউইয়র্ক সিটি কাউন্সিলে তার নেতৃত্ব আরো অধিকতর গতিশীলতা আনবে। শেখর কৃষ্ণান সংক্ষিপ্ত বক্তব্যে অতিথি এবং সমবেত শ্রোতাদেরকে ধন্যবাদ জানান।

রৌদ্রকরোজ্জ্বল মধ্যাহ্নে বর্নাঢ্য এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। খোলা আকাশের নীচে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানটি ছিলো উপভোগ্য।

অতিথিদেরকে স্থানীয় রেস্টুরেন্টে তৈরী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। ভারতীয় বংশোদ্ভূত অভিবাসী শেখর কৃষ্ণান কঠোর পরিশ্রমে ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজের ভাগ্য গড়েছেন। কাউন্সিলম্যান নির্বাচিত হওয়ার পূর্বে শেখর কৃষ্ণান কমিউনিটি এ্যাক্টিভিস্ট হিসেব দীর্ঘদিন জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকায় বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে অংশ নেন। সিভিল রাইটস এটর্নী হিসেবে হাউজিং বৈষম্যেও বিরুদ্ধে পালন করেন সোচ্চার ভূমিকা।

অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশী বিপা এবং থাইল্যান্ড, মেক্সিকো সহ বিভিন্ন দেশীয় সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তারা।

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.