শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ক্ষুদ্র ব্যবসার ট্যাক্স মওকুফ : গভর্নর হকুল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২

ক্ষুদ্র ব্যবসার ট্যাক্স মওকুফ : গভর্নর হকুল

নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হকুল

নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হকুল গত বুধবার আলবেনিতে ক্যাপিটাল বিল্ডিং থেকে তিনি তার প্রথম স্টেট অব দ্য স্টেট ভাষণ দেন। গভর্নর তার ভাষণে কোভিড নাইন্টিনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিউইয়র্ক স্টেটের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে নাগরিকদের নানাবিধ সুবিধা ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি নিউইয়র্কের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ট্যাক্স মওকুফ, মধ্যবিত্তদের জন্য ট্যাক্স কাট, প্রপার্টি ট্যাক্স রিবেটের ঘোষণা দিলেন।

নিউইয়র্ক স্টেটের ১৯৫,০০০ ক্ষুদ্র ব্যবসায়ীকে ট্যাক্স মওকুফ করার জন্য ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়ার ঘোষণা দেন। এছাড়াও ৬১ লক্ষ মধ্যবিত্ত শ্রেনীর মানুষের ট্যাক্স কমানোর সুবিধা দিবেন বলে জানান। এই ট্যাক্স কমানোর কর্মসূচী বাস্তবায়িত ২০২৩ সালের মধ্যে। যেসব ক্ষুদ্র ব্যবসায়ী কোভিড নাইন্টিনের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদের জন্য অতিরিক্ত ট্যাক্স ক্রেডিট দেয়ারও ঘোষণা দেন।

বিশেষ করে যেসব রেস্টুরেন্ট আউটডোর সেটআপ করেছে, তাদের অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য ট্যাক্স ক্রেডিট দেয়া হবে। গভর্নর ক্যাথি হকুলের ঘোষণার পর তার ওয়েবসাইটে এ বিষয়ে উল্লেখ করা হয়। কোভিডের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের সহায়তা লক্ষ্যে ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হবে, যে অর্থ তাদের গ্রোস ইনকামের ওপর ভিত্তি করে ট্যাক্স মওকুফ করা হবে। বর্তমানে যে স্টেট ট্যাক্স আইন তাতে বছরে বিশেষ অনুমোদনে মাত্র ৫০০০ ক্ষুদ্র ব্যবসায়ীকে এই ট্যাক্স রিলিফের সুবিধা নেয়া হয়। এই সুবিধা সব ক্ষুদ্র ব্যবসায়ী অর্থাৎ ১৯৫,০০০ ক্ষুদ্র ব্যবসায়ীকে দেয়া হবে বলে জানান।

গভর্নর ক্যাথি হকুল জানান, ২০১৮ সালে একটি আইন পাশ হয়েছিল, যাতে বলা হয়েছিল ২০২৫ সাল থেকে নিউইয়র্ক স্টেটের মধ্যবিত্ত শ্রেনীর মানুষদের ট্যাক্স কাট করা হবে। তিনি তা এগিয়ে এনে ২০২৩ সাল থেকে কার্যকর করার লক্ষ্যে নিউইয়র্ক স্টেটের ৬০ লক্ষ মধ্যবিত্ত শ্রেনীর মানুষদের জন্য ১.২বিলিয়ন ডলারের ট্যাক্স কাট করবেন বলে জানান। গভর্নর হকুল কোভিডের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ নিউইয়র্ক স্টেটের মধ্যবিত্ত ও স্বল্প আয়ের ২০ লক্ষ মানুষের প্রোপার্টি ট্যাক্স কমানোর লক্ষ্যে ১ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিলেন তার ভাষণে। উল্লেখ্য গত বছর গভর্নর এ্যান্ড্রু কোমো পদত্যাগ করলে ব্রুকলীন লিউটেনান্ট গভর্নর ক্যাথি হকুল গভর্নর হিসাবে শপথ গ্রহণ করেন। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন : www.governor.ny.gov

Posted ৬:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.