বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের উদ্যোগে ইফতার মাহফিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের উদ্যোগে ইফতার মাহফিল

নিউইয়র্কে গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ৮ মার্চ রোববার উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল আহনাফ নিউইয়র্কের প্রিন্সিপাল মোহাম্মদ হামিদুর রহমান আশরাফ।

ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের প্রেসিডেন্ট ও সিইও তোফায়েল চৌধুরী। তিনি বলেন, কমিউনিটির সবার সঙ্গে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহান খান মিতা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি মইনুল ইসলাম ও কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরী, এবাদ চৌধুরী, অধ্যাপক ড. শওকত আলী, টাইম টিভির সিইও আবু তাহের ও পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, টিবিএন২৪ টিভির ভাইস প্রেসিডেন্ট এএফএম মিসবাহুজ্জামান, বিশিষ্ট রাজনীতিক ফারুক চৌধুরী, সালেহ চৌধুরী, মঞ্জুর চৌধুরী, বিএনপি নেতা এম এ বাতিন, যুবদল নেতা আবু সাঈদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, আতিকুল ইসলাম জাকিরসহ সাংবাদিক, সুধীজনসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.