বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে (বদরুল–হাকিম) ইফতার ও দোয়া মাহফিল ১০ মার্চ উডহ্যাভেনের জয়া পার্টি হলে অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে নতুন প্রজন্মের অংশগ্রহণে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মোট ৯৬ জন অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে তিনটি ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কৃত করা হয়। ছেলেদের জন্য কুরআন তেলাওয়াত ও হিফজ এবং মেয়েদের জন্য শুধুমাত্র কুরআন তেলাওয়াত বিভাগ রাখা হয়। এ প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ ছিল ৬ হাজার ডলার। প্রথম স্থান অর্জনকারীরা প্রত্যেকে ১ হাজার ডলার, দ্বিতীয় স্থান অর্জনকারীরা ৫০০ ডলার এবং তৃতীয় স্থান অর্জনকারীরা ৩০০ ডলার করে পুরস্কার পাবেন।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা সাব্বির আহমদ, হাফিজ নাজিম উদ্দিন ও হাফিজ আবু সুফিয়ান। কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার স্পন্সর ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, মেডোব্রুক মর্টগেজের ব্রোকার আকিব হোসেন, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সহসভাপতি শামীম আহমদ, সিপিএ জাকির চৌধুরী, হেলথ ফার্স্টের তৌহিদুল ইসলাম এবং জমজম ফার্মেসির সভাপতি নাফিউল হক। ইফতারের স্পন্সর করেন অ্যাপোলো ইন্স্যুরেন্স অ্যান্ড ব্রোকারেজের সিইও শামসের আলী।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। সভাপতি বদরুল হোসেন খান ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন তাকওয়াদ চৌধুরী পবিত্র কুরআন তেলাওয়াত করেন। দোয়া পরিচালনা করেন ওজন পার্ক মসজিদের শিক্ষক হাফিজ নাজিম উদ্দিন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সিনিয়র সহসভাপতি দেওয়ান মহিউদ্দিন, কনসাল জেনারেল মোজাম্মেল হক, সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, মকবুল রহিম চুনই, মোস্তফা কামাল, বিয়ানীবাজার সমিতির সাবেক সহসভাপতি মুহিবুর রহমান রুহুল, ফরহাদ আহমদ সোলায়মান, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, আব্দুল হাছিব মামুন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, আব্দুশ শহীদ, বিয়ানীবাজার সমিতির প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখি, উপদেষ্টা মোজাহিদুল ইসলাম, গহর চৌধুরী কিনু, জুনেদ চৌধুরী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ইফতার মাহফিলের আহ্বায়ক শামীম আহমদ, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার, সদস্য সচিব মোহাম্মদ ফজল খান, সদস্য মোহাম্মদ আলীম, হোসেন আহমদ, মুন্না মুনতাসির, আব্দুল আজিজ ও হুমায়ুন কবির সোহেল। সংগঠনের সহসভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট), শামীম আহমদ (সুনামগঞ্জ), মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার (হবিগঞ্জ), মোহাম্মদ জাবেদ উদ্দিন (মৌলভীবাজার), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান খান, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হুসেন আহমদ, ক্রীড়া সম্পাদক মুন্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক জাহিদ আহমদ খান, মহিলা বিষয়ক সম্পাদক সারা উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল আজিজ (সিলেট), হুমায়ুন কবির সোহেল (সুনামগঞ্জ), দেলোয়ার হোসেন মানিক (হবিগঞ্জ) ও মোহাম্মদ ফজল খান (মৌলভীবাজার), উপদেষ্টা বদরুন নাহার খান মিতা ও সদরুন নূর। ইফতারের পূর্বে কুরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা এবং নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমার।

Posted ১০:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.