নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে গত ২০ জানুয়ারি ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ও গেস্ট অব অনার ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম, লিয়াকত আলী, সেবুল খান মাহবুব, মো. আলী রাজা, মো. মমতাজ উদ্দীন, সুলতান মাহমুদ সিদ্দিকী ও নাসিমা আক্তার।

কোরআন তেলাওয়াত করেন আশিকুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন আসাদুজ্জামান আসাদ। আলোচনা সভায় আরো বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান প্রিন্স, বেগ হুসাইন ইসলাম মিঠু, আব্দুল আহাদ হেলাল, মো. জামাল হোসেন, মো. হাসিব মিয়া, আব্দুল মুক্তাদির, তপদী রায় ব্রণ, মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু, মো. বাদল হোসেন, মোহাম্মদ আলী মিলন, মো. সৈকত আহমদ, মাহবুব চৌধুরী, মো. মুরাদ হোসেন, মো. সাদিক আলী, মো. সোহেল আহমেদ, চৌধুরী মোমিত তানিম, শাহ স্বপন, মো. জাহির হোসাইন, আব্দুল ওয়াদুদ খোকন, মো. শহিদুল ইসলাম, হাজী ইকবাল হোসেন, সামসুল হক, রাহেল আহমেদ ও শাহ ইকবাল রাজু। অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল আহাদ হেলাল।
Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3053 বার পঠিত)
(2341 বার পঠিত)