বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জেএমসিতে প্রি রামাদান কনফারেন্স

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জেএমসিতে প্রি রামাদান কনফারেন্স

জেএমসি’র উদ্যোগে প্রি রামাদান কনফারেন্স মঞ্চে অতিথি ও আয়োজক বৃন্দ।

পবিত্র রমজান উপলক্ষে জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসি’র উদ্যাগে এনওয়াইপিডি’র কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম-ওলামা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘প্রি রামাদান কনফারেন্স’ করেছে। সোমবার ১৬ ফেব্রুয়ারী বাদ এশা জেএমসি মিলনায়তনে কনফারেন্সের আয়োজন করা হয়।

এতে রমজান মাস জুড়ে সিটির বিভিন্ন মসজিদ ও মসজিদ সংলগ্ন আশ-পাশের এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। ব্যতিক্রমী এই কনফারেন্সে আমন্ত্রিত অতিথি ছিলেন এনওয়াইপিডি’র এ্যাসিস্ট্যান্ট কমিশনার আলদিন ফোস্টার, ইন্সপেক্টর আদেল রানা, বরো কমান্ডার অব কুইন্স সাউথ-এর ক্রিস্টাফার ম্যাকেস্টাচ ও পিএস ১০৭-এর কমান্ডিং অফিসার লার্কিং।

কনফারেন্সে অন্যান্যের মধ্যে জেএমসি’র ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান তুহিন, মুনা’র এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, ইকনা মসজিদের ইমাম মাওলানা সাঈদুর রহমান, রিয়াজুল জান্নাহ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নূরুল হক, মসজিদ আবেদীনের ইমাম সাফরাজ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সালেহ আহমেদ সহ আরো অনেকে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেএমসি’র সভাপতি ডা. নাজমুল এইচ খান এবং পবিত্র রমাজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন জেএমসি’র পরিচালক ইমাম শামসী আলী। এছাড়াও উপস্থিত ইমামদের পরিচয় করিয়ে দেন মওলানা শহীদুল্লাহ। সবশেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ইমাম এহতেশামুল হক। কনফারেন্স পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার।

কনফারেন্সে বিভিন্ন মসজিদের ইমাম ও প্রতিনিধিরা পবিত্র রমাজান মাসে মসজিদ এলাকায় সকাল-সন্ধ্যা পুলিশী পেট্রোল জোরদার করার পাশাপাশি নামাজের সময় বিশেষ করে তারাবিহ নামাজের সময় এক/দেড় ঘন্টা গাড়ী পার্কিং ব্যবস্থায় বিশেষ সুবিধার দাবী জানান। পাশাপাশি জেএমসি’র এমন উদ্যোগ ও আয়োজনের প্রশংসার পাশাপাশি মাঝেমধ্যে এই ধরণের কনফারেন্সের দাবী জানান। যাতে সময়ে সময়ে পুলিশ প্রশাসনের সাথে সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা যাবে এবং মসজিদ কেন্দ্রিক সমস্যার সমাধানও হবে। নিউইয়র্ক (ইউএনএ)

Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.