নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এর নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি হারুন ভূঁইয়া ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান। সভায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, পবিত্র ঈদ উপলক্ষে জ্যাকসন হাইটসে আলোকসজ্জা, জেবিবিএ’র অফিস, জ্যাকসন হাইটসে স্থায়ী শহীদ মিনার, নিউইযর্ক বাংলাদেশী কনসাল জেনারেলের সাথে জেবিবিএ’র কর্মকর্তাদের মিটিং, মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন এবং জেবিবিএ কে শক্তিশালী সংগঠন করার লক্ষ্যে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় আলোচনা করেন। পরিশেষে জেবিবিএ’র নেতৃবৃন্দ সহ প্রবাসে করোনায মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh