শুক্রবার, ১৯ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকায় ‘ভালো মেলা’ ১৯ জুন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জ্যামাইকায় ‘ভালো মেলা’ ১৯ জুন

জ্যামাইকায় ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভালো মেলা ২০২৬’। ‘ভালো’-এর উদ্যোগে আয়োজিত এ মেলা বিকেল ৩টা থেকে শুরু হবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কুইন্সের হিলসাইড অ্যাভিনিউয়ের ১৭৩ স্ট্রিট থেকে ১৭৫ স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকায় আয়োজন করা হয়েছেমেলার । এতে অংশ নেবে বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান এবং কমিউনিটি গ্রুপগুলো।

মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবারের স্টল, হস্তশিল্প প্রদর্শনী, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের বুথ, স্বাস্থ্য ও সামাজিক সেবা বিষয়ক তথ্যকেন্দ্র, সাংস্কৃতিক পরিবেশনা এবং পরিবারভিত্তিক বিনোদনের নানা আয়োজন থাকবে। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা মেলার আকর্ষণ আরও বাড়াবে।

আয়োজকরা আশা করছেন, এ উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র তৈরি করবে। এবারের মেলায় কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, এলহাম একাডেমি, সাপ্তাহিক ঠিকানা এবং বেঙ্গলিস অব নিউইয়র্ক (বনি)। এছাড়া নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পিকার ড. নানতাশা উইলিয়ামস এ আয়োজনের সহযোগী অংশীদার হিসেবে যুক্ত রয়েছেন। মেলায় অংশগ্রহণে আগ্রহী বিক্রেতা, উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজকরা কিউআর কোডের মাধ্যমে নিবন্ধনের সুযোগ দিয়েছেন, যাতে আগ্রহীরা সহজেই অংশগ্রহণের আবেদন করতে পারেন।

Posted ৫:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.