বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা নিরলসভাবে কাজ করছে ইসলামের দাওয়াত সর্বত্র পৌছে দিতে। যুক্তরার্ষ্টের প্রায় প্রতিটি রাজ্যেই কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। বিভিন্ন ধরণের সমাজসেবামূলক কর্মকান্ডেও অংশ নিচ্ছে মুনা। বাংলাদেশী নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আন্তধর্মীয় সম্পর্কোন্নয়নের কাজও করছে সংগঠনটি। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষের মাঝে ইসলাম ধর্মের শান্তিরও বাণী পৌছে দিতে গ্রহণ করেছে ব্যতিক্রমধর্মী উদোগ।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্ক ও নিউ জার্সিসহ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যে ১৬টি ভেন্যুতে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে, সেসব সিটিতে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এবং মুনা’র লোগো-শোভিত টি-শার্ট ও ক্যাপ বিতরণ করছে। দাওয়াতি কাজের অংশ হিসেবে মুনা এ কর্মসূচি গ্রহণ করেছে এবং বিপুল সাড়া পাওয়া যাচ্ছে বলে মুনা সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে টুর্ণামেন্টের ভেন্যুগুলো হচ্ছে নিউ জার্সি, আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, ফিলাডেলফিয়া, স্যান ফ্রান্সিসকো এবং সিয়াটেল। এসব সিটিতে, বিশেষ করে স্টেডিয়াম এলাকাগুলোতে আগ্রহী ব্যক্তিদের কাছে বিভিন্ন ভাষায় অনুবাদ করা ৫০ হাজার কুরআন বিতরণ করা হবে বলে জানা গেছে।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3059 বার পঠিত)
(2406 বার পঠিত)